For Test transmissions now play a Radio from online

Radio M 87.6

Bangla Islamic music Station from Bangladesh.........................................................
Live also kanarkathi.blogspot.com

ছায়াছবি: পিচ ঢালা পথ (1968)

পিচ ঢালা এই পথটারে ভালবেসেছি
তার সাথে এই মনটারে বেঁধে নিয়েছি
রঙ ভরা এই শহরে যতোই দেখেছি
আরে গোলক ধাঁধার চক্করে ততোই পড়েছি

সারি সারি জনতার এই যে ভিড়ে
কেউ তো কারও পানে দেখ চায় না ফিরে
তাই তো আমি ভাই
এই হাতটাকে চালাই
এপার ওপাড় করে শুধু পালিয়ে বেড়াই
আরে দিন যায় রাত যায় এমনি করে
অলিগলি রাজপথ ঘুরে ঘুরে

ছোট ছোট মানুষের অন্ন করে
বড় বড় বাড়িগুলো উঠছে বেড়ে
তবু যেথা যাই
আরে নাই যে কোন ঠাঁই
বেঁচে থাকার তরে শুধু নগদ কিছু চাই

গান: পিচ ঢালা এই পথটারে
শিল্পী: আব্দুল জব্বার
ছায়াছবি: পিচ ঢালা পথ

RJ Ochine Deshe is Black

প্রিয় মানুষ,   আনন্দময় সময় , 
আমার বাংলাদেশ ।। আমার আয়োজন ।।
Like দিন আর সাথে থাকুন । 

নানা আয়োজন নিয়ে আমি আসছি । শুধু মাত্র Radio GanGane তে ।
আমি কে জানতে শুনুন রেডিও গানগানে ।
প্রতি রাতে ১২টা থেকে ৩টা ।
আমার সাথে থাকছে , অসাধারন কিছু বাংলা গান ।
পেজে লাইক দিন আর
Visit করুন .....................
www.radiogangane.blogspot.com

Welcome Back

বন্ধুরা তোমরা কেমন আছো , আশা করি সবাই ভালো আছ। অনেক দিন পড়ে আপনাদের মাঝে ফিরে আসতে পেড়ে আমাদের অনেক ভাল লাগছে । আমরা আশা করি , আপনারা আবার আমাদের সাথে থাকবেন । Thanks all for Stay with us . Radio GanGane , Back in with new Playlist . Visit our Fun page ,,, www.facebook.com/radiogangane

Sorry for technical problem to broatcost.

Technical problem er karone aponara goto 2 week amader radio sunte na pouyay amara antoric vabe dukhito .

Sathe thakun , Sunte thakun Radio GanGane .

Aponar posondo , aponar binodon .

Radio Gangane

তোমাদের কারনে পেয়েছি আমরা , মুক্ত স্বাধীন দেশ । তোমাদের ঋণ কিছু দিয়ে মোরা পারব না করতে শেষ । 
আমরা রেডিও গানগানে পরিবার সকল মুক্তি যুদ্ধে শহীদ মুক্তিযুদ্ধার আত্মার শান্তি কামনা করি । ( আমিন )

listen bangla deshotobodhok songs only on Radio Gangane 
 Today 1:00am to 4:00 pm 

Robindronath - bangla kobita Abrity

I am now post here some bangla kobita from my collection .
I think you like it.........

More kobita in here

Title                                                  Download link

01. Na na ato noy                               Click On

02. Nikhilesh                                   Click On

03. Omolklanti                                      Click On

04. Pathor                                        Click On

Your choice full kobita/poem are collect from here.
We are happy if you listen it.....

Robindronath- bangla kobita Abrity

I am now post here some bangla kobita from my collection .
I think you like it.........
More kobita in here

            Title                                                 Download link

01. Amar R amader Prithibi                           Click Here

02. Pahar Ta                                                Click Here

03. Priotoma                                               Click Here

04. Suronjona                                             Click Here

05. Thak Ami                                                 Click Here

Your choice full kobita/poem are collect from here.
We are happy if you listen it..... 

রাজাকারদের ফাসি দাবির পাশাপাশি

রাজাকারদের ফাসি দাবির পাশাপাশি প্রকৃত মুক্তিযোদ্ধাদের সন্মান জানিয়ে ব্যতিক্রমী বসন্ত উৎসব ও ভালবাসা দিবস পালন করুন :- তরুণদের প্রতি আহবান 

প্রজন্ম চত্বর (শাহবাগ মোড়কে দেয়া নতুন নাম) এর চেতনায় উদ্বুদ্ধ সকল তরুন-তরুণী, যুবক-যুবতী ‘বসন্ত উৎসব’ ও ‘ভালবাসা দিবস’ এ দু’টি দিন ব্যতিক্রমীভাবে পালন করুন সকল প্রকৃত ও দুস্থ মুক্তিযোদ্ধাদেরকে সন্মান জানিয়ে। যেমন, ঢাকা শহরের ওয়াসার খালগুলোর পাশের বস্তিগুলোতে রয়েছে হাজার হাজার মুক্তিযোদ্ধা। তরুন-তরুণী, যুবক-যুবতী ‘বসন্ত উৎসব’ ও ‘ভালবাসা দিবস’ এ দু’টি দিনে খুঁজে নিয়ে আসুন ঐসব প্রকৃত ও দুস্থ মুক্তিযোদ্ধাদেরকে শাহবাগে বা শহীদ মিনারে। স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে, প্রেমিক প্রেমিকাকে, প্রেমিকা প্রেমিককে, বন্ধু বান্ধবীকে, বান্ধবী বন্ধুকে যে টাকা খরচ করে উপহার দিতেন, দুই জনের টাকা একত্র করে কিনে দিন একজন দুস্থ মুক্তিযোদ্ধাকে আপনাদের দু’জনের সামর্থ্যরে মধ্যে কোন একটা উপহার। দুটি মনের প্রেমের বা ভালবাসার গল্পের পরিবর্তে শুনুন না বাঙ্গালীর চেতনার জাগরনের দ্রোহের বহিঃপ্রকাশের ২০১৩ সালটিকে আপনাদের জীবনে আরো স্মরণীয় করে রাখতে একজন মুক্তিযোদ্ধার দেশকে ভালবাসার মাত্রার গভীরতা উপলদ্ধি করুন, শুনুন তাঁর জীবনের বীরত্বগাঁথা, শুনুন তাঁর জীবনের বঞ্চণার করুণ কাহিনী।

১৯৭৫ সালের ১৫ই আগস্টের পর হতে ইতিহাস বিকৃতির মহোৎসব আর মুক্তিযোদ্ধাদের নিধন, মিথ্যা মামলায় হয়রানি, লাঞ্চিত, নিগৃহীত, অবহেলা করা আর বিকৃত মানসিকতার দুষ্ট রাজনীতিক ও আমলাদের পরাজিত হিংস্রার নরপশুদেরকে পদলেহনের কালিমায় কলঙ্কিত মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত বাংলাদেশ যখন প্রত্যক্ষ করলো মুক্তিযুদ্ধের বিরোধীতাকারি, বাংলাদেশের সার্বভৌমত্ব বারবার অস্বীকারকারি, আত্মস্বীকৃত হিংস্রার নরপশুর বিজয়চিহ্ন (ঠ) প্রদর্শন-ঠিক তখনই কয়েকজন (হয়তোবা ২০/২৫ জন) তরুণ মৃত্যুঝুঁকি নিয়ে দাঁড়ালো এসে শাহবাগ চত্বরে। ওরা শাহবাগকেই বেছে নিয়েছিল, কারন, এখানেই ঘোষলা হয়েছিল বাংলাদেশের স্বাধীনতা। ওরা জানতোনা বাড়ি ফিরে যেতে পারবে কিনা, নাকি কাটাবনভিত্তিক নরপশুদের রগকাটার শিকার হবে নাকি স্থান হবে ঢাকা মেডিক্যালের মর্গ হয়ে আজিমপুর গোরস্থানে। ফেসবুকে, ট্যুইটারে, মোবাইলে একে অপরকে জানিয়ে তবুও ওরা এসেছিল, হৃদয়ের গভীরে অনেক কষ্ট, ক্ষোভ, বেদনা ও অভিমান নিয়ে-যাদের কেউ একে অপরকে আগে থেকে তেমন একটা চিনতোই না বা সামনাসামনি কেউ কেউ কাউকে দেখেওনি। তবে, তাদের সবারই হৃদয়ের একটি মনস্ত্রাত্বিক উপাদান, অর্থাৎ চেতনা ছিল এক, সেটি হলো মুক্তিযুদ্ধের চেতনায় দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়া-যার জন্য অপরিহার্য দেশটাকে রাজাকারমুক্ত করা। আর এর বহিঃপ্রকাশ তাঁরা দেখিয়ে আসছিলো আরো ৪/৫ বছর আগে থেকে ফেসবুকে, ট্যুইটারে, ব্লগে, বিভিন্নভাবে তাঁদের মতামত, চিন্তাগুলো প্রকাশের মাধ্যমে। ওরা সংগ্রহ করে আসছিলো দেশমাতৃকার জন্মের প্রকৃত ইতিহাস, বিনিময় করছিলো একে অপরের সাথে। যদিও রাষ্ট্র বা জনগন কেউই তাঁদের দায়িত্ব দেয়নি,-তবুও তাঁরা খুঁজছিল মুক্তিযুদ্ধের চেতনায় দেশটাকে কিভাবে প্রতিষ্ঠিত করা যায়, সেই পথ-তাই তো ওরা ছিল যেন তাদের পূর্বপূরুষদেও চেয়েও চেতনায় ও দেশপ্রেমে সমৃদ্ধ। ছিল তাঁদের অতি ক্ষুদ্র একটা নেটওয়ার্কও ছিল-যার নাম ব্লগার্স এন্ড অনলাইন অ্যাক্টিভিষ্ট-নেটওয়ার্ক (ইঙঅ-ঘ)। তাঁরা যে একটা প্রতিবাদ জানাতে শাহবাগে আসছে দু’একজন ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জানিয়ে দিয়েছিল।

ওরা আসল, দেখল শাহবাগে নিয়মিত আড্ডা দেওয়া প্রানোচ্ছল হাসি মুখগুলোতে যেন বিষাদের ছায়া, সুর্যের আলোর দিপ্তীর মতো মুখগুলো যেন অমানিশার কালিমায় লেপন করা, যেন সবাই এক একটা মৃত লাশ। ওরা নিজেদের মধ্যে ফিসফিস করে কিছু বললো, এবং কেউ কেউ কিছু বুঝে ওঠার আগেই দাঁড়িয়ে গেল, অনেকটা মানববন্ধনের মতোই, স্লোগান দিয়ে উঠল, “মানি না”, “ফাসি চাই”-রচিত হতে শুরু করলো বাংলাদেশের অসমাপ্ত মুক্তিযুদ্ধ সমাপ্ত হওয়ার ইতিহাস। এ যেন ১৯৪৮ সালের কায়েদে আজমের মুখের উপর বলে দেয়া “নো, নো”, যে দুটি শব্দ সাইকোনের মত ছড়িয়ে পড়েছিল, সমগ্র ঢাকা, আদমজী, ডেমরা, টঙ্গি, পরবর্তীতে সমগ্র পূর্ব পাকিস্তান। শাহবাগে মলিন মুখে আড্ডারত একটি রায়ে মৃৎপ্রায় শ’পাঁচেক লাশও যাদুর কাঠির স্পর্শে যেন হঠাৎ প্রানশক্তি ফিরে পেল, উচ্চারিত হলো আরো একটু জোরে- “মানি না”, “ফাসি চাই”। আগুনের স্ফুলিঙ্গ হতে কিছুটা আলোর রশ্মি ও জাগরনের স্বর ছড়িয়ে গেল, পাবলিক লাইব্রেরী, চারুকলা হয়ে টিএসসি, বাংলা একাডেমির বইমেলা চত্বর। জীবন্ত লাশগুলো সব ছুটে আসতো লাগলো শাহবাগে, জীবন্ত লাশের সমাবেশ বাড়ার মতই স্লোগানেও শব্দ বাড়তে লাগলো একটি দু’টি করে, “এ রায় মানি না”, “সব রাজাকারের ফাসি চাই”। শিক্ষিত যুবক, তরুন, ছাত্র-ছাত্রীদের সাথে রিকশার চাকা বন্ধ করে দাড়িয়ে গেল রিকশাওয়ালা, মিরপুর মোহাম্মদপুর, সাভারের যেই অফিস ফেরৎ যাত্রীরা ভাবছিল, বাসায় ফিরে গিয়ে স্ত্রী-সন্তানসহ আত্মহত্যা করবে, চুড়ান্ত অপমানের জালা সইতে না পেরে আত্মহত্যাই করবে, নেমে গেল বাস হতে তরুনের সাথে গলার সমস্ত শক্তি এক করে চিৎকার দিয়ে বলে উঠলো, “এ রায় মানি না”, “সব রাজাকারের ফাসি চাই”। যে বাস ড্রাইভার সমাবেশ দেখলেই অশালীন গালি দিয়ে দ্রুত পালায়, সেই বাস ড্রাইভারও সমাবেশের দিকে চিৎকার দিয়ে বলে উঠলো, “ফাসি চাই”, টিএ্সসিতে সংস্কৃতি কর্মীরা মৃৎপ্রায় হয়ে ভাবছিল, কিইবা হতে পারে প্রতিবাদের ভাষা, শাহবাগ যেন অমোঘ বাঁশির সুরে সবাইকে ডেকে নিয়ে এল। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা যখন মনে মনে প্রস্তুত হচিছলেন মুনীর চৌধুরী হওয়ার, ঠিক তখনই শাহবাগের অমোঘ বাঁশির সুর তাদের টেনে নিয়ে এসে দাঁড় করিয়ে দিয়েছে ফেরিওয়ালা, রিকশাওয়ালা, অফিস ফেরৎ বাসযাত্রী, সাবেক ছাত্র-ছাত্রী আর বর্তমান ছাত্র-ছাত্রীদের সাথে এক কাতারে, মানবিক গুণাবলি বিকাশের শিক্ষা প্রদানকারি শিক্ষকও গগণবিদারি কন্ঠে বলে উঠলেন, “এ রায় মানি না”, “সব রাজাকারের ফাসি চাই”। ভাষার মাসের সমস্ত মর্যাদাকে কলুষিত করে নরপশুদের হাতে নির্মমভাবে মার খাওয়া পুলিশও স্তম্ভিত, যারা চাতরি ছেড়ে দেয়ার কথা ভাবছিল, তারাও যেন চিৎকার বলে উঠতে চাইছিল “এ রায় মানি না”, “সব রাজাকারের ফাসি চাই”; কিন্তু গায়ে থাকা ইউনিফর্ম তাকে বাধা দিলেও তার মন একাত্ম হয়ে গেল, মনে পড়ে গেল, এমনি তরুনরাই তো রাজারবাগ গণহত্যার বিরুদ্ধে রুখে দাড়িয়েছিল। সাইকোনের গতির চেয়েও তীব্র বেগে সারা ঢাকা শহরে ছড়িয়ে পড়লো এক অমোঘ জাদুর সুর “জয় বাংলা” আর সাথে ৩৭ বছরের মনের কোনে জমিয়ে রাখা সমস্ত ঘৃণা মিশ্রিত ক্ষোভ “তুই রাজাকার”। সাইকোনের জলের গতির মতো ছুটে আসছে মানুষ শাহবাগের মোহনায়-এ যেন সমগ্র জাতিকে এক সুতোয় বেধে ফেলার এক মহাশক্তি, মোবাইল, এসএমএস, এমএমএসের সাথে টিভির পর্দায়ও ভেসে উঠলো জাগরণের সুর। সারা দেশে ঘটে গেল এক মহা গণ-বিস্ফোরণ, আদালতের আইনী মারপ্যাচে জয়-পরাজয় যারই কোক না কেন, সমগ্র জাতি এক রাতে এক হয়ে একটি রায় দিয়ে দিয়েছে “সকল রজাকারের ফাসি চাই, মুক্তিযুদ্ধের বাংলায় রাজাকারের কোন ঠাই নাই”। বাঙ্গালী জাতির এই ঐতিহাসিক রায় পৃথিবীর কোন শক্তি আর পাল্টাতে পারবে না। আইন ও সংবিধান পাণ্টিয়ে হলেও এ রায় বাস্তবায়ন হবেই, প্রতিষ্ঠিত হবে রাজাকারমুক্ত ও মুক্তিযুদ্ধেে চেতনার এক সমৃদ্ধ উন্নত, সভ্য বাংলাদেশ, সমগ্র দুনিয়ার সেরা দেশ।

পরাজিত শক্তি ও তাদের চ্যালাচামুন্ডারা (যদিও অনেকে বলেন সমর্থনকারি) মরার আগে বাঁচার শেষ চেষ্টায় যতই প্রলাপ বকছে ও ষড়যন্ত্র করছে ততই মানুষ ফুঁসে উঠছে ও প্রতিবাদ জানাচ্ছে শাহবাগে, দেশের সকল শহীদ মিনার ও বিজয় স্মৃতিস্তম্ভে সমবেত হয়ে। সবার একটাই পণ, সকল রাজাকারের ফাসি হয়ে বাংলাদেশ রাজাকারমুক্ত না হওয়া পর্যন্ত ঐক্যবদ্ধ ও শান্তিপূর্ণ আন্দোলনে এক সূতোয় বাধা থাকবে সবাই। প্রতিদিনই নতুন গণ-বিস্ফোরণ মঞ্চ তৈরি হচ্ছে দেশের প্রতিটি জনপদে। সারা বিশ্ব আজ মহা বিস্ময়ে তাকিয়ে দেখছে-যতই দাবিয়ে রাখার ষড়যন্ত্র হোক না কেন, “বাঙ্গালী জাতিকে কেউ দাবায়া রাখতে পারবে না”। ৩০ লক্ষ শহীদ, দু’লক্ষ বীরাঙ্গনা জননীর আত্মার সাথে আজ জাতির পিতার আত্মাও যেন একটুখানি হলেও শান্তি পেয়েছে-আর এই অর্জনের বীর সমগ্র জাতি, কোন দল, সংগঠন বা গোষ্ঠী নয়। 

এমন এক পরিস্থিতির মধ্যেও যারা মৃত্যু ও পরাজিত হলে মৃত্যুদন্ড নিশ্চিত জেনে সশস্ত্র মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, তাঁদের অনেকেই ১৯৭৫-এর পর হতে বিভিন্ন ঘৃণ্য ষড়যন্ত্রের শিকার হয়ে ভিটামাটি হারিয়ে ঢাকা সহ বিভিন্ন শহরের বস্তিতে বা বিভিন্ন গ্রামের গুচ্ছগ্রামে বা আশ্রায়ন কেন্দ্রে অবস্থান করে দিনমজুরি করে, রিকশা চালিয়ে, এমনকি ভিক্ষা করে জীবনযাপন করছে, রাষ্ট্র বা অন্য কেউ তাঁদের উপযুক্ত সন্মান জানানোর প্রয়োজনবোধ করছে না। এমতাবস্থায়, আজকের চেতনার মহাবিস্ফোরণ সৃষ্টিকারি যুবকদের প্রতি আকুল আবেদন জানাচ্ছি প্রজন্ম চত্বর (শাহবাগ মোড়কে দেয়া নতুন নাম) এর চেতনায় উদ্বুদ্ধ সকল তরুন-তরুণী, যুবক-যুবতী ‘বসন্ত উৎসব’ ও ‘ভালবাসা দিবস’ এ দু’টি দিন ব্যতিক্রমীভাবে পালন করুন সকল প্রকৃত ও দুস্থ মুক্তিযোদ্ধাদেরকে সন্মান জানিয়ে। যেমন, ঢাকা শহরের ওয়াসার খালগুলোর পাশের বস্তিগুলোতে রয়েছে হাজার হাজার মুক্তিযোদ্ধা। তরুন-তরুণী, যুবক-যুবতী ‘বসন্ত উৎসব’ ও ‘ভালবাসা দিবস’ এ দু’টি দিনে খুঁজে নিয়ে আসুন ঐসব প্রকৃত ও দুস্থ মুক্তিযোদ্ধাদেরকে শাহবাগে বা শহীদ মিনারে। স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে, প্রেমিক প্রেমিকাকে, প্রেমিকা প্রেমিককে, বন্ধু বান্ধবীকে, বান্ধবী বন্ধুকে যে টাকা খরচ করে উপহার দিতেন, দুই জনের টাকা একত্র করে কিনে দিন একজন দুস্থ মুক্তিযোদ্ধাকে আপনাদের দু’জনের সামর্থ্যরে মধ্যে কোন একটা উপহার। দুটি মনের প্রেমের বা ভালবাসার গল্পের পরিবর্তে শুনুন না বাঙ্গালীর চেতনার জাগরনের দ্রোহের বহিঃপ্রকাশের ২০১৩ সালটিকে আপনাদের জীবনে আরো স্মরণীয় করে রাখতে একজন মুক্তিযোদ্ধার দেশকে ভালবাসার মাত্রার গভীরতা উপলদ্ধি করুন, শুনুন তাঁর জীবনের বীরত্বগাঁথা, শুনুন তাঁর জীবনের বঞ্চণার করুণ কাহিনী। দু’জন বা কয়েকজন মিলে তাকে স্যালুট করুন, যেসব মুক্তিযোদ্ধাদেরকে বিভিন্ন ষড়যন্ত্র করে নিজ নিজ ভিটামাটি হতে উচ্ছেদ করে রাষ্ট্র যন্ত্র ও অশুভ শক্তিগুলো ঢাকা সহ বিভিন্ন শহরের বস্তিতে বা বিভিন্ন গ্রামের গুচ্ছগ্রামে বা আশ্রায়ন স্থান করে দিয়ে বাহবা নেয়ার চেষ্টা করেছে। তরুনরা নতুন নতুন সৃষ্টিতে ও সৃষ্টির কৌশল উদ্ভাবনে আমাদের প্রবীনদের চেয়েও পারঙ্গম ও বিশ্বাস রেখেই শুধুই একটু মনে করিয়ে দেয়ার প্রয়াসে এই লেখা। যদি তরুনদের মনে কিছুটা হলেও দাগ কাটে ১০ জন মুক্তিযোদ্ধাও যদি বাংলাদেশের তরুন-যুবকদের বিশেষ আবেগের এ দুটি দিনে সন্মানিত হন, তা হলে ১৯৮২-৯০ এর আন্দোলন ও ১৯৯০ এর গণঅভ্যুত্থানের একজন কর্মী হিসাবে নিজের মনে কিছুটা হলেও শান্তি পাব। আর এ ধরণের দু’চারটি ঘটনা সমগ্র জাতি ও রাষ্ট্রযন্ত্র একটি প্রশ্নের সম্মুখীন করবে, গত ৩৭ বছরে কতজন রাজাকারকে রাষ্ট্রযন্ত্র অবৈধভাবে পুরষ্কৃত করেছে, আর কতজন মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে লাঞ্চিত ও নিগৃহীত করেছে। ওয়াসার খালের পাশে কতজন মুক্তিযোদ্ধাকে থাকতে দিয়ে অসন্মান করেছে, আর কতজন নরপশু রাজাকারকে আইনকানুন ফাকি দিয়ে এক নরপশুর ৪/৫ এমনকি ৮/১০ টি নাম দিয়ে ৪/৫ ৪/৫ এমনকি ৮/১০ টি প্লট দিয়েছে। এ ধরণের বহু অমীমাংসীত প্রশ্নের উত্তর খুঁজে বের করতে রাষ্ট্রযন্ত্রকে বাধ্য করতে “প্রজন্ম চত্বর” টিকিয়ে রেখে সেখানে প্রতীকিভাবে ও শান্তিপূর্ণভাবে এ ধরণের আরো উদ্ভাবনী কৌশল তরুণ প্রজন্ম বের করতে সক্ষম হবে। যেভাবে তাঁরা নারী-পুরুষ, শিশু, বৃদ্ধ সবাইকে এক কাতারে নিয়ে আসতে সক্ষম হয়েছে, সৃষ্টি করেছে সমগ্র বিশ্বকে কাপিয়ে দেয়া গণজাগরণের এক মহাবিস্ফোরণ।

লেখকঃ মোঃ মাহমুদ হাসান
ভ’তপূর্ব কলেজ অধ্যক্ষ ও সমাজ গবেষণা কর্মী
মঙ্গলবার, ১২ ফেব্রুয়ারী ২০১৩ ০৫:১১.............

শাহবাগে তারুণ্যের যে স্বপ্ন তার প্রতি পূর্ণ সমর্থন

শাহবাগে তারুণ্যের যে স্বপ্ন তার প্রতি পূর্ণ সমর্থন রেখেই বলছি, কোনো রাজনৈতিক দলকেই ফায়দা লুটতে দিবেন না সেটা যেই দলই হোক। গত নির্বাচনে তরুণ প্রজন্ম এই সরকারকে ভোট দিয়েছিলো আজকের শাহবাগ চত্তর তৈরী হওয়ার জন্য নয়, তারা ভোট দিয়েছিলো কারণ আওয়ামিলীগ নির্বচনী অঙ্গীকার ( ১৯৯৬ সালেও করেছিলো ) করেছিলো রাজাকার এবং তার দোষরদের বিচার কাজ সম্পন্ন করবে, বিচারের নামে আতাত করে রায় কিংবা এটাকে নিয়ে নাটক বানানোর জন্য নয়। আর ঐদিকে বিএনপি তো রাজাকারদের ডান হাত- বাম হাত যারা প্রকাশ্যে রাজাকার দের গাড়িতে বাংলাদেশের পতাকা তুলে দিয়েছিলো।

সবমিলিয়ে এই রাজনৈতিক দলগুলো বারবার আপনার স্বপ্ন নিয়ে খেলা করে, রাজনীতি করে, এবং পরিশেষে ধোকা দেয়। সামনের নির্বাচন , তাই তাদের আবার একটি শুধু ইস্যু দরকার যা দিয়ে তারা তরুণদের ভুলিয়ে দেবে ভুলিয়া দেবে একটি নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবী , শেয়ার বাজারে সব লুট হয়ে যাবার হাহাকার, ভুলিয়ে দেবে সাগর রুনির সন্তান মেঘের বেদনা, ভুলিয়ে দেবে বিশ্বজিতের লাশের নির্বাক দৃষ্টি, ভুলিয়ে দেবে ইলিয়াস আলীর মেয়েটির কান্না, ভুলিয়ে দিবে আহসান উল্লাহ মাষ্টার, কিবরিয়া হত্যার হত্যাকারীদের বিচার, ভুলিয়ে দেবে হলমার্কের কোটি কোটি টাকার দূর্নীতি, ভুলিয়ে দেবে পদ্মা সেতুর ভয়াবহ রাষ্ট্রীয় দুর্নীতি, ভুলিয়ে দিবে জনগনের আমানতের হাজার হাজার কোটি টাকা ব্যাংক থেকে লুটপাট, ভুলিয়ে দিবে হাওয়া ভবনের মিস্টার ১০%, ভুলিয়ে দিবে ফালু-হারিছ চৌধুরীদের বাগান বাড়ীতে সুন্দরবনের থাকা হরিণ, ভুলিয়ে দেবে ছাত্রলীগের/ ছাত্রদলের সন্ত্রাস। আরো এরকম শত শত ............।। মানুসের আবেগ নিয়ে এই নাটক করার সুযোগ এরা ছাড়বে কেন?
সতর্ক থাকুন। এবং

প্রশ্ন করুন, কেন যুদ্ধপরাধের বিচারের আইনে ফাক ফোকর রাখা হলো?
প্রশ্ন করুন, কেন রেপ, হত্যা প্রমাণিত হলেও ফাসি হলো না অথচ পলাতক রাজাকারের ফাসি হলো?
প্রশ্ন করুন, কেন বিডিআর পিলখানায় ৫৮ জন আর্মি অফিসারের ভয়াবহ হত্যাকান্ডের বিচারে কারো ফাসি হলো না?
প্রশ্ন করুন, কেন চিহ্নিত খুনি বিকাশ কে ছেড়ে দেওয়া হলো, উপরের নির্দেশে?
প্রশ্ন করুন, কেন ফাসির আসামীদের রাষ্ট্রপতি মাফ করে দিল?

আপনাকে জানাচ্ছি, শাহবাগ আন্দোলনের মূল হোতা ইমরানের (যার সাক্ষাত্কার আজ প্রথম আলোতে পড়েছেন) পরিচয় :
Bangladesh Awami League
Member, Publicity & Publication Sub Committee
2010

বিশাল মিছিলের প্রত্যেকটা মানুষকে মনে হল এক একজন রশিদ ভাই।

গতকাল সন্ধ্যায় শাহবাগে একজন মধ্যবয়স্ক লোক আমাকে বলল ভাই আপনার মোবাইলটা একটু দিবেন বাসায় কল করব। কোন কিছু জিজ্ঞেস না করে মোবাইলটা দিলাম। লোকটা ফোনে কথা বলছে আর আমি জাদুঘরের কর্ণারে দাঁড়িয়ে আছি। কথা শেষ করে ধন্যবাদ দিয়ে মোবাইলটা ফেরত দিল লোকটা। জানতে চাইলাম, আপনার মোবাইল কই? লোকটা পকেট থেকে তার সুন্দর মোবাইলটা বের করে দেখালো। বলল চারদিন ধরে এখানে আছি, মোবাইলে চার্জ নেই। এরপর আরো কথা বলতে ইচ্ছে করল। কথা বলে জানলাম ওনার বাড়ি ঠাকুরগাঁও, নাম রশিদ। মেয়ের সার্টিফিকেট সংক্রান্ত সমস্যা সমাধানের জন্য গিয়েছিলেন দিনাজপুর। ওখানেই সিদ্ধান্ত নেন সার্টিফিকেট সমস্যা সমাধান না করেই তিনি ঢাকা আসবেন। তাই দিনাজপুর থেকেই সোজা বাসে উঠে এই আন্দোলনে শামিল হয়েছেন। শিক্ষাবোর্ডে দেবার জন্য যা কিছু টাকা নিয়ে এসেছিলেন তা দুইদিন আগেই শেষ। বাকি দুইদিন কি খেয়ে আছেন? নাহ, খাওয়া-দাওয়া নিয়ে উনার কোন টেনশন নাই। জানার ইচ্ছে হল আপনি কেন এতদূর থেকে এখানে এসেছেন? যদিও জানি এই প্রশ্নটা করার কোন মানে নেই, সবাই নিজের বোধ থেকেই এসেছে। রশিদ ভাই বলল, আমার নিজের মন বলছে এখানে আসতে। না আসো পর্যন্ত কেমন ছটফট ছটফট লাগছিল। এখানে আশার পর মনটা চাঙ্গা হয়ে আছে। ফাঁসির রায় নিয়েই ঘরে ফিরব। আমার প্রশ্নে রশিদ ভাইয়ের সময় নষ্ট হচ্ছিল বুঝতে পারছিলাম। ফোনটা ব্যবহার করতে দিছেন দেইখা এত কিছু জানতে চাইতাছেন- এরকম প্রশ্নও হয়ত রশিদ ভাইয়ের মনের মধ্যে চলে আসছিল। যাইহোক, ওনার সাথে কথা বলতে ভাল লাগছিল। বললাম চা খাবেন? রশিদ ভাই বলল খাবো। সামনে ফুলের দোকানের সামনে গিয়ে চায়ের অর্ডার দিলাম। চা খাচ্ছি, রশিদ ভাই একটা বিস্কুটও নিলেন। হঠাৎ শাহবাগ থানার দিক থেকে একটা বিশাল মশাল মিছিল এগিয়ে এলো। চায়ের দোকানের কাছে মিছিলটা আসতেই রশিদ ভাই চায়ের কাপ রেখে দৌড়ে মিছিলে ঢুকে পড়ল, কণ্ঠে দীপ্ত স্লোগান ধরল:

ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, রাজাকারের ফাঁসি চাই।

অদ্ভূত ভাললাগা নিয়ে অপলোক চেয়ে রইলাম রশিদ ভাইয়ের দিকে। রশিদ ভাই মিছিলে হারিয়ে গেলেন। বিশাল মিছিলের প্রত্যেকটা মানুষকে মনে হল এক একজন রশিদ ভাই।

পুলিশ ছলানার আশ্রয় নিয়ে ছত্রভঙ্গ করে

কাদের মোল্লার ফাঁসির দাবিতে ঢাকা আরিচা মহাসরক ৪৫ মিনিট বন্ধ রাখা হয়।
অতঃপর পুলিশ জনতার মাঝে বিশৃঙ্খলার সুচনা করে ও জনাতাকে ছত্রভঙ্গ করতে ছলনার আশ্রয় নিয়ে
 জনতার সাথে স্লোগান দেয়। ও এভাবে তারা অনেক কষ্টে জনতাকে ভয় দেখিয়ে ও ছলানার আশ্রয় নিয়ে
 ছত্রভঙ্গ করে।তারপর জনতা স্মৃতিসৌধের মুল গেটে অবস্থান নিয়ে গনজাগরনের গান ও স্লোগান দিয়ে 
শাহবাগের কর্মসূচির মত অবস্থান নেয়।তার রাজ পথ ছারবে না বলে সপথ নেয় ও 
তাদের এই আন্দোলন কাদের মোল্লা সহ সকল রাজাকারের ফাসি না দেওয়া পর্যন্ত থামবে না।
----
তাপস কর 
রেডিও গান গানে 
নবীনগর , সাভার, ঢাকা ।

ক্ষমতাসীন দলের কয়েকজন রাজাকার ও যুদ্ধাপরাধীদের তালিকা

ক্ষমতাসীন দলের কয়েকজন রাজাকার ও যুদ্ধাপরাধীদের তালিকা :
১) খন্দকার মোশাররফ হোসেন। লেবার মিনিষ্টার এবং হাসিনার বিয়াই, ৭১ সালে তার বাড়িতেই পাকবাহিনীর ক্যাম্প ছিলো। এই মোশারফের বাবা ছিলেন ফরিদপুরের শান্তি কমিটির চেয়ারম্যান।
২) স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর… ১৯৭১ সালে যুদ্ধের ৯ মাস ময়মনসিংহে অতিরিক্ত জেলা প্রশাসক (জেনারেল) ছিলেন। পাকিস্তান রক্ষার জন্য রাজাকার বাহিনী নিয়োগ কর্তা ছিলেন (বলেছেন বঙ্গবীর কাদের সিদ্দীকি বীর উত্তম)।
৩) এইচ এন আশিকুর রহমান…… আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ ও বর্তমানে রংপুর-৫ আসনের এমপিএবং অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি.. ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধকালে আশিকুর টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক হিসাবে বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় রাজাকার বাহিনীর প্রতিষ্ঠাতা।
৪) সাজেদা চৌধুরী …সংসদ উপনেতা ও শেখ হাসিনার ফুফু। পাকিস্তানের গেজেট করা রাজাকার। ৭/৮/১৯৭১ তারিখের পাকিস্তান সরকারের গেজেটবদ্ধ।
৫) ১৯৯৬ এর কেবিনেটে জামালপুরের নুরু রাজাকারকে ধর্মপ্রতিমন্ত্রী বানিয়েছিলো হাসিনা।
6। লিয়াকত আলী -হবিগঞ্জ জেলার লাখাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি
লিয়াকত আলীসহ ৮ জনের বিরুদ্ধে যুদ্ধাপরাধের মামলা করা হয়েছে। হবিগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-১ এর আদালতে মামলাটি দায়ের করা হয়। মামলার বাদী হচ্ছেন লাখাই কৃষ্ণপুর গ্রামের হরিদাস রায়। মামলায় ২৫ জনকে সাক্ষী করা হয়েছে।
এজাহারে বলা হয়েছে, ১৯৭১ সালের ১৮ সেপ্টেম্বর রোববার ভোর ৫টা থেকে বিকেল ৫টার মধ্যে প্রধান আসামী লিয়াকত আলীর নেতৃত্বে পাক বাহিনী উপজেলার কৃষ্ণপুর, গদাইনগর ও চণ্ডিপুর গ্রামে ১২৭ জনকে হত্যা করে। আরজিতে শহীদ ৪৫ জনের নাম উল্লেখ করা হয়েছে।
7।আকবর আলীর -বগুড়ার নন্দীগ্রাম উপজেলার আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি
মুক্তিযুদ্ধের সময় বাড়ি-ঘরে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের অভিযোগে বগুড়ার নন্দীগ্রাম উপজেলার আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি আকবর আলীর বিরুদ্ধে যুদ্ধাপরাধের মামলা হয়েছে। আকবর আলী কিছুদিন আগেও আওয়ামী লীগের উপজেলা কমিটির সহ-সভাপতি হিসেবে সক্রিয় ছিলেন।
১৯৭১ সালের ১৭ মে আসামি আকবর আলী পাক হানাদার বাহিনীকে সঙ্গে নিয়ে বাদীর বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করেন এবং যাবার সময় আগুন দিয়ে ঘর পুড়িয়ে দেয়। প্রামাণিকের ছেলে আকবর আলী পাক হানাদার বাহিনীর সহযোগী ও শান্তি কমিটির নেতা হিসেবে পরিচিত। তিনি এলাকায় নারী ধর্ষণ ও লুটপাটে পাক হানাদার বাহিনীকে সহযোগিতা করেছেন।
8।আব্দুল হামিদ গাজী -(তথা কথিত আওয়ামী মুক্তিযোদ্ধা ) শ্যামনগর থানার কাশিমারি গ্রামের কানাই গাজীর পুত্র
9।আনোয়ার হোসেন কারিকর -বর্তমানে সাতক্ষিরা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি
10।আদর আলী কারিকর- (আনোয়ার হোসেন কারগরের ভাই)
৬।আব্দুস সবুর মোল্লা -সাতক্ষিরার শ্যামনগর উপজেলা কৃষক লীগের সভাপতি ও ইউনিয়ন আওয়ামী লীগের সেক্রেটারী।
11।ছইলউদ্দীন তরফদার-কাশিমারি ,শ্যামনগর,সাতক্ষিরা
12।আব্দুল হক তালুকদার-কাশিমারি ,শ্যামনগর,সাতক্ষিরা
13।আব্দুস সবুর মোল্লা-কাশিমারি ,শ্যামনগর,সাতক্ষিরা
14। রহিম পাড় -কাশিমারি ,শ্যামনগর,সাতক্ষিরা
১5।সেলিমের বেয়াই মুসা বিন শমসের
16।হাসিনার বেয়াই মোশাররফ- ফরিদপুরের শান্তি কমিটির লীডার
17। আনোয়ার হোসেন- আওয়ামী লীগের সাংসদ
18।মাওলানা নুরুল ইসলাম- সাবেক ধর্মমন্ত্রী
19। চৌধুরী পিরু মিয়া- সিলেট-৩ আসনের সাংসদ (collected)

চার’শ হত্যা করে খাঁচায় আবদ্ধ তাকে দেয়া হলো যাবজ্জীবন

প্রাক্তন ছাত্রলীগ ফাউন্ডেশনের আহবায়ক নূরে-আলম সিদ্দিকী বলেছেন, “প্রধানমন্ত্রী বাম দ্বারা বিভ্রান্ত । যারা বঙ্গবন্ধুকে সিআইএ’র এজেন্ট বলেছে। বঙ্গবন্ধুকে হত্যার পর খাল কেটেছে। সেই বামপন্থীদের তিনি এখন ক্ষমতায় বসিয়েছেন। আওয়ামী লীগকে কমিউনিস্ট লীগ বানিয়েছেন। বুন্ধবন্ধুর রক্তের উত্তরসুরী হয়েও প্রধানমন্ত্রী অনেক আপস করেছেন। এখনো সময় আছে সংশোধন হন।” প্রধানমন্ত্রীকে­ উদেশ্য করে তিনি বলেন, “আমরা বার বার বলেছি যুদ্ধাপরধীদের বিচারকে রাজনৈতিক এজেন্ডা বানাবেন না। এখন ইশান কোণে মেঘ জমেছে। এটাকে নির্বাচনী এজেন্ডা বানাতে গিয়ে নিজেও ফাঁদে পড়েছেন, জনগণকেও বিভ্রান্ত করছেন।”তিনি বলেন, “আমি শাহবাগের তরুণ আন্দোলনকারীদের অভিন্দন জানাই। তারা নতুন প্রজন্মের সুচনা করেছে। আইন পরিবর্তন করে হলেও রায় পরিবর্তন করতে হবে। যে খাঁচাছেড়ে পালিয়ে গেছে তাকে ফাঁসি দেয়া হয়েছে। অন্যদিকে যে চার’শ হত্যা করে খাঁচায় আবদ্ধ তাকে দেয়া হলো যাবজ্জীবন।”

বাংলার গণজাগরণের তৃতীয় অধ্যায়

শাহবাগ চত্বরের গণজাগরণ আসলেই অনেক আশা জাগানিয়া একটা ব্যাপার। এই পরিবারতান্ত্রিক রাজনীতির দেশে মানুষ যে নিজেদের অধিকার আদায়ের জন্য এখনো সরব হতে পারে, নিঃসন্দেহে এটা তার দারুণ এক প্রমাণ।

আমি ছিদ্রান্বেষী মানুষ নই কিন্তু কোন একটা আন্দোলনে আমার উপস্থিতিও নতুন নয়। সেইজন্যেই শাহবাগে দাঁড়িয়ে আমি যতটুকু না রোমাঞ্চিত হয়েছে ঠিক ততটুকু অস্বস্তিও বোধ করেছি। কি কি কারণে এমন অস্বস্তি আমার?

১।
"একটা দুইটা শিবির ধর, ধইরা ধইরা জবাই কর" এটা ছাত্রলীগের বহু পুরানা স্লোগান। এই মূহুর্তে প্রজন্ম চত্বরের সবচে' জনপ্রিয় স্লোগান এটা। যে ছাত্র সংগঠনকে আমি মনে প্রাণে ঘৃণা করি, তাদের একটা স্লোগানে গলা মেলানো আমার জন্য অস্বস্তিকর।

২।
"ক তে কাদের মোল্লা, ব তে বাচ্চু" এইটা আরেকটা স্লোগান। শাহবাগে উপস্থিত অনেক শিশুদের আদর্শ লিপি পাঠ হয়ে যাচ্ছে এই রাজাকারগুলোর নাম দিয়ে। ভাষার মাসে বাংলা বর্ণমালাগুলো অনেক বেশি সম্মান প্রাপ্য।

৩।
নেতৃত্ব ছাড়া আন্দোলনে অবশ্যই কোন একটা মহল ফায়দা লুটবেই। এবং সেটা কোন একটা রাজনৈতিক দল হবে নিঃসন্দেহে। আমি যতই সাহারা খাতুনের মুখ থেকে মেগাফোন সরাই, তৌফিক এলাহী ডায়াসে আসলে "দালাল! দালাল!" বলে চ্যাঁচাই না কেন এই আন্দোলনকে অরাজনৈতিক নেতৃত্ব ছাড়া সামনে এগিয়ে নিয়ে যাওয়ার পরিণাম হচ্ছে কোন একটা দলের নির্বাচনী বিজ্ঞাপন বনে যাওয়া। শুরুতে নিজের কাছে ব্যাপারটাকে Conspiracy Theory ই মনে হচ্ছিলো। পাঁচদিনেও সরকারের অতিমাত্রায় রহস্যজনক নীরবতা দেখে এটা বলে উপসংহার টানতে বাধ্য হচ্ছি।

৪।
এবার মনে হয় "ছাগু" ট্যাগ খেয়ে যাবো। পথনাটক দেখছিলাম বেশ কয়েকটা। অসাধারণ সব নাট্যশিল্পি, অত্যন্ত প্রাঞ্জল অভিনয়। বেশ ভালোরকম মেটাফোর নির্ভর গল্প, সাধারণ দর্শকের মাথার তিনহাত দিয়ে যাওয়ার কথা। নাটক শেষে দর্শকদেরকে যদি বলি- আপনি বুকে হাত দিয়ে বলুন, আপনার কি নাটকটা দেখে জামাত শিবিরের প্রতি আক্রোশ তৈরি হয়েছে? নাকি ইসলামের প্রতি তীব্র বিদ্বেষ তৈরি হয়েছে?
একটা উত্তরও আসবেনা যে - নাটকটা দেখে আমার জামাত-শিবিরের প্রতি ঘৃণা গাঢ় হয়েছে। নট আ সিঙ্গেল ওয়ান। এবং একজন মুসলিম হিসেবে এটা আমার কাছে অবশ্যই আপত্তিকর। ব্যাপারটা হয়ে গেছে এমন - যাদের জন্য আমার আম্মুকে জঙ্গলে লুকিয়ে থাকতে হয়েছিলো দিনের পর দিন, যাদের জন্য শিয়ালবাড়ি, রায়ের বাজারে কুকুর-শকুনের ভোজ হয়েছে আমার পূর্বসূরিদের মৃতদেহ, তাদের বিচারের জন্য আমার সামনে একটাই শর্ত। সেটা হচ্ছে - ধর্মানুভূতি মুছে ফেলো, তাহলেই বিচার হবে। ওইসব জিঘাংসা এত যত্ন করে পুষে কোন লাভ নাই।

courtesy: Tanweer Xenon Hasan

সংস্থা, সংগঠন ও এলাকার পূর্বনাম ও বর্তমান নাম

পূর্বনাম___________________________ বর্তমান নাম

1.রংপুর বিশ্ববিদ্যালয়_________________বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়
2.যমুনা সেতু_______________________বঙ্গবন্ধু সেতু
3.বেগম খালেদা জিয়া মেডিকেল কলেজ___শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ
4.ভাসানী নভোথিয়েটর________________বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটর
5.সারদা পুলিশ একাডেমী_____________বাংলাদেশ পুলিশ একাডেমী
6. শাহবাগ________________________প্রজন্ম চত্বর

শাহবাগ জ্বরে ভুগছেন যারা

ডেনমার্ক কিংবা কানাডায় কেউ বিশ্বনবীকে নিয়ে ব্যঙ্গ কার্টুন তৈরি করলে কিংবা পশ্চিমা দুনিয়া অবমাননাকর ফিল্ম বানালে বাংলাদেশের আকাশে বাতাশে তার বিরোদ্ধে মুসলিমদের প্রতিবাদের ঝড়ের শব্দ শোনা যায়। মহাম্মাদ সা: কে 'মহা উম্মাদ' বলে উচ্চারণ অযোগ্য অশ্লীল ভাষায় গালমন্দ করা নাস্তিক ব্লগার আসিফ মহিউদ্দীন, ফেসবুক ইউজার রাতুল, অন্ধ পুথিবী প্রমুখ স্বঘোষিত নাস্তিকদের ডাকে সেই মুসলিরাই আজ শাহবাগে জড়ো হয়েছে মানবতা বিরোধী অপরাধের রায় বিরোধী সমাবেশে!!

তাদের প্রাথমিক দাবি ছিল কাদের মোল্লার ফাঁশি, এরপরে সেটা উন্নীত হয়েছে জামাতের রাজনীতি নিষিদ্ধের দাবিতে, আন্দোলনের সর্বশেষ ভার্সন হলো ইসলামিক রাজনীতি নিষিদ্ধের দাবি!!! জাত চেনাতে যে নাস্তিকরা দেরি করবে না, সেটা জানা ছিল আগেই। তবে নামধারী অবচেতন মুসলিমরা যে বুঝতে অনেক দেরি করে ফেলছে সেটাই শংকার বিষয়। মানবতাবিরোধী অপরাধের বিচার চাওয়া যে কারো অধিকারই নয় কেবল, নৈতিক দায়িত্বও বটে। তবে গণহত্যাই কেবল মানবতা বিরোধী অপরাধ নয়, যে কোন হত্যাই মানবতা বিরোধী অপরাধ। সুরা মায়েদা আয়াত নং ৩২ এ আল্লাহ বলেন, যে ব্যক্তি কোন একজন নিরপরাধ মানুষকে অন্যায়ভাবে হত্যা করবে, সে যেন সকল মানুষকে (গোটা মানবতাকে) হত্যা করলো।

মাত্র একজন মানুষকে হত্যার দায়ে যদি মানবতা হত্যার অভিযোগ করা যায়, তবে লাখো মানুষের হত্যার দায় কতো বড়? কিন্তু সেই গণহত্যার জন্য কে কতোটা দায়ী, তা সন্দেহাতীত ভাবে না জেনে মন্তব্য করা কোন বিবেচকের জন্যই সমীচীন নয়। বিশেষ করে গণতান্ত্রির রাজনীতির ফায়দা লুটার সমাজে বিষয়টি আরো বেশি জটিল। সবচে বড় কথা হলো, মানবতা বিরোধী অপরাধের বিরোদ্ধে যদি এমন কোন শ্রেণী নেতৃত্ব দেয়, যারা নিজেদের দাবি মতেই ইসলামের চূড়ান্ত শত্রু হওয়া দিনের বেলায় সূর্যের আলোর মতো পরিস্কার-তাদের সাথে একাত্মতা পোষণ করা শুধু মানবতা বিরোধী অপরাধের বিরোদ্ধেই অবস্থান নয়, ইসলামের বিরোদ্ধেও অবস্থান বটে। কারণ এই আন্দোলনের সবচে বড় ফসলটি তুলবে সেসব নাস্তিকরা, এতে মানবতা বিরোধী অপরাধের রায় বিরোধী আন্দোলনের পাশাপাশি তাদের চেতনাও অনেকাংশে প্রতিষ্ঠিত হবে।

কেন রাজাকার,আল-বদর,জামাতি ও নব্য রাজাকার দের বর্জন করবেন ?

কেন রাজাকার,আল-বদর,জামাতি ও নব্য রাজাকার দের বর্জন করবেন ?

কেন রাজাকার,আল-বদর,জামাতি ও নব্য রাজাকার দের বর্জন করবেন ? 
কেন জামাতি বান্ধব ফোরাম থেকে নিজেকে বিযুক্ত করবেন ? 
মনে রাখবেন, ৭১ এর রাজাকার জামাতের সন্তানেরা কিন্তু তাদের পূর্বপুরুষের রক্ত ঋণ শোধে নিবেদিত প্রাণ / ৭১ এর বিজয়ী দর্শন ও ৭১ পরাজিত দর্শনের মধ্যে ভেদ রেখা আছে । এই সত্যকে প্রাত্যহিক জীবনে ,স্মরনে রাখুন না চাইলেও , ফেস বুক , টুইটার , সোসাল মিডিয়া সহ সমাজে মেরুকরন প্রক্রিয়া চুড়ান্ত হচ্ছে / স্বাধীণতার স্বপক্ষ বিজয়ী শক্তি ও স্বাধীণতার বিপক্ষ বিজীত শক্তি রাজাকার ,আল-বাদর , জামাত আজ স্বাধীণতার চার দশক পরে মুখোমুখী / প্রজন্ম থেকে প্রজন্মান্তর যেমন স্বাধীনতার চেতনা বহন করে ,প্রবাহিত হয় তেমিনি , ঠিক একই ভাবে ৭১ পরাজিত ,বিজীত শক্তি পাকিস্থানী হানাদার বাহিনীর সহযোগি রাজাকার ,আল-বাদর , জামাত দ্বি-জাতি তত্ত্ব, সাম্প্রদায়িকতা , মুক্তি যুদ্ধের প্রতি ঘৃনা , অসম্মান বহন করছে বংশানুক্রমিক ভাবে / অর্থের জোরে , স্বাধীনতা উত্তর রাজনৈতিক দলগুলোর নির্লজ্য দেউলিয়াপনা , রাজনৈতিক বিভ্রান্তি , অতি উদারবাদ ও চৈতন্য , আর্থ সামাজিক দুর্বল কারনে এই স্বাধীণতা বিরোধী শক্তি সমাজে প্রতিস্থাপিত হলেও তারা এই দেশের স্বাধীনতা কোন দিন মেনে নেয় নাই / এদের ৭১ এ কৃত ঘৃণ্য কর্মের জন্য অনুশোচনা নেই, মুক্তিযুদ্ধ , শহীদ ও নির্যাতিত নারীদের প্রতি সম্মান নেই , এদের লজ্জা নেই , এরা বিষধর কাল কেউটে /
তাদের তাই আজকের ডাক, রাজাকার,আল-বাদর,জামাত ,জামাত বান্ধব ফোরাম,গ্রুপ ,পেজ ,সাংস্কৃতিক সংগঠন , বানিজ্যিক প্রতিষঠান , সামাজিক সম্পর্ক বর্জন করুন /
৭১ এর শহীদ ও নির্যাতিতদের তালিকা প্রণয়ন করুন, তাদের পরিবার কে সংগঠিত করুন এবং রাজাকার মুক্ত বাংলাদেশ গঠনের পক্রিয়ায় যুক্ত করুন / অসমাপ্ত বিল্পব কে সম্পন্ন করার জন্য মুক্তি যোদ্ধা ,শহীদ, নির্যাতিতদের বংশধরদের সহ স্বাধীনতার স্ব-পক্ষের জনগনের বৃহত্তর ঐক্য গড়ে তুলুন / রাজাকার , আল-বদর , আল- শামস ও জামাতিদের চিহহ্নিত করুন এবং তাদেয় নিজে বর্জন করুন , অন্যকে বর্জন করতে আবেদন করুন / [COURTSEY Zahir Shamsery]
Free counters!

Search This Blog