For Test transmissions now play a Radio from online
Showing posts with label Our voice. Show all posts
Showing posts with label Our voice. Show all posts

এই বসন্তে

রাজাকারদের ফাসি দাবির পাশাপাশি

রাজাকারদের ফাসি দাবির পাশাপাশি প্রকৃত মুক্তিযোদ্ধাদের সন্মান জানিয়ে ব্যতিক্রমী বসন্ত উৎসব ও ভালবাসা দিবস পালন করুন :- তরুণদের প্রতি আহবান 

প্রজন্ম চত্বর (শাহবাগ মোড়কে দেয়া নতুন নাম) এর চেতনায় উদ্বুদ্ধ সকল তরুন-তরুণী, যুবক-যুবতী ‘বসন্ত উৎসব’ ও ‘ভালবাসা দিবস’ এ দু’টি দিন ব্যতিক্রমীভাবে পালন করুন সকল প্রকৃত ও দুস্থ মুক্তিযোদ্ধাদেরকে সন্মান জানিয়ে। যেমন, ঢাকা শহরের ওয়াসার খালগুলোর পাশের বস্তিগুলোতে রয়েছে হাজার হাজার মুক্তিযোদ্ধা। তরুন-তরুণী, যুবক-যুবতী ‘বসন্ত উৎসব’ ও ‘ভালবাসা দিবস’ এ দু’টি দিনে খুঁজে নিয়ে আসুন ঐসব প্রকৃত ও দুস্থ মুক্তিযোদ্ধাদেরকে শাহবাগে বা শহীদ মিনারে। স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে, প্রেমিক প্রেমিকাকে, প্রেমিকা প্রেমিককে, বন্ধু বান্ধবীকে, বান্ধবী বন্ধুকে যে টাকা খরচ করে উপহার দিতেন, দুই জনের টাকা একত্র করে কিনে দিন একজন দুস্থ মুক্তিযোদ্ধাকে আপনাদের দু’জনের সামর্থ্যরে মধ্যে কোন একটা উপহার। দুটি মনের প্রেমের বা ভালবাসার গল্পের পরিবর্তে শুনুন না বাঙ্গালীর চেতনার জাগরনের দ্রোহের বহিঃপ্রকাশের ২০১৩ সালটিকে আপনাদের জীবনে আরো স্মরণীয় করে রাখতে একজন মুক্তিযোদ্ধার দেশকে ভালবাসার মাত্রার গভীরতা উপলদ্ধি করুন, শুনুন তাঁর জীবনের বীরত্বগাঁথা, শুনুন তাঁর জীবনের বঞ্চণার করুণ কাহিনী।

১৯৭৫ সালের ১৫ই আগস্টের পর হতে ইতিহাস বিকৃতির মহোৎসব আর মুক্তিযোদ্ধাদের নিধন, মিথ্যা মামলায় হয়রানি, লাঞ্চিত, নিগৃহীত, অবহেলা করা আর বিকৃত মানসিকতার দুষ্ট রাজনীতিক ও আমলাদের পরাজিত হিংস্রার নরপশুদেরকে পদলেহনের কালিমায় কলঙ্কিত মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত বাংলাদেশ যখন প্রত্যক্ষ করলো মুক্তিযুদ্ধের বিরোধীতাকারি, বাংলাদেশের সার্বভৌমত্ব বারবার অস্বীকারকারি, আত্মস্বীকৃত হিংস্রার নরপশুর বিজয়চিহ্ন (ঠ) প্রদর্শন-ঠিক তখনই কয়েকজন (হয়তোবা ২০/২৫ জন) তরুণ মৃত্যুঝুঁকি নিয়ে দাঁড়ালো এসে শাহবাগ চত্বরে। ওরা শাহবাগকেই বেছে নিয়েছিল, কারন, এখানেই ঘোষলা হয়েছিল বাংলাদেশের স্বাধীনতা। ওরা জানতোনা বাড়ি ফিরে যেতে পারবে কিনা, নাকি কাটাবনভিত্তিক নরপশুদের রগকাটার শিকার হবে নাকি স্থান হবে ঢাকা মেডিক্যালের মর্গ হয়ে আজিমপুর গোরস্থানে। ফেসবুকে, ট্যুইটারে, মোবাইলে একে অপরকে জানিয়ে তবুও ওরা এসেছিল, হৃদয়ের গভীরে অনেক কষ্ট, ক্ষোভ, বেদনা ও অভিমান নিয়ে-যাদের কেউ একে অপরকে আগে থেকে তেমন একটা চিনতোই না বা সামনাসামনি কেউ কেউ কাউকে দেখেওনি। তবে, তাদের সবারই হৃদয়ের একটি মনস্ত্রাত্বিক উপাদান, অর্থাৎ চেতনা ছিল এক, সেটি হলো মুক্তিযুদ্ধের চেতনায় দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়া-যার জন্য অপরিহার্য দেশটাকে রাজাকারমুক্ত করা। আর এর বহিঃপ্রকাশ তাঁরা দেখিয়ে আসছিলো আরো ৪/৫ বছর আগে থেকে ফেসবুকে, ট্যুইটারে, ব্লগে, বিভিন্নভাবে তাঁদের মতামত, চিন্তাগুলো প্রকাশের মাধ্যমে। ওরা সংগ্রহ করে আসছিলো দেশমাতৃকার জন্মের প্রকৃত ইতিহাস, বিনিময় করছিলো একে অপরের সাথে। যদিও রাষ্ট্র বা জনগন কেউই তাঁদের দায়িত্ব দেয়নি,-তবুও তাঁরা খুঁজছিল মুক্তিযুদ্ধের চেতনায় দেশটাকে কিভাবে প্রতিষ্ঠিত করা যায়, সেই পথ-তাই তো ওরা ছিল যেন তাদের পূর্বপূরুষদেও চেয়েও চেতনায় ও দেশপ্রেমে সমৃদ্ধ। ছিল তাঁদের অতি ক্ষুদ্র একটা নেটওয়ার্কও ছিল-যার নাম ব্লগার্স এন্ড অনলাইন অ্যাক্টিভিষ্ট-নেটওয়ার্ক (ইঙঅ-ঘ)। তাঁরা যে একটা প্রতিবাদ জানাতে শাহবাগে আসছে দু’একজন ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জানিয়ে দিয়েছিল।

ওরা আসল, দেখল শাহবাগে নিয়মিত আড্ডা দেওয়া প্রানোচ্ছল হাসি মুখগুলোতে যেন বিষাদের ছায়া, সুর্যের আলোর দিপ্তীর মতো মুখগুলো যেন অমানিশার কালিমায় লেপন করা, যেন সবাই এক একটা মৃত লাশ। ওরা নিজেদের মধ্যে ফিসফিস করে কিছু বললো, এবং কেউ কেউ কিছু বুঝে ওঠার আগেই দাঁড়িয়ে গেল, অনেকটা মানববন্ধনের মতোই, স্লোগান দিয়ে উঠল, “মানি না”, “ফাসি চাই”-রচিত হতে শুরু করলো বাংলাদেশের অসমাপ্ত মুক্তিযুদ্ধ সমাপ্ত হওয়ার ইতিহাস। এ যেন ১৯৪৮ সালের কায়েদে আজমের মুখের উপর বলে দেয়া “নো, নো”, যে দুটি শব্দ সাইকোনের মত ছড়িয়ে পড়েছিল, সমগ্র ঢাকা, আদমজী, ডেমরা, টঙ্গি, পরবর্তীতে সমগ্র পূর্ব পাকিস্তান। শাহবাগে মলিন মুখে আড্ডারত একটি রায়ে মৃৎপ্রায় শ’পাঁচেক লাশও যাদুর কাঠির স্পর্শে যেন হঠাৎ প্রানশক্তি ফিরে পেল, উচ্চারিত হলো আরো একটু জোরে- “মানি না”, “ফাসি চাই”। আগুনের স্ফুলিঙ্গ হতে কিছুটা আলোর রশ্মি ও জাগরনের স্বর ছড়িয়ে গেল, পাবলিক লাইব্রেরী, চারুকলা হয়ে টিএসসি, বাংলা একাডেমির বইমেলা চত্বর। জীবন্ত লাশগুলো সব ছুটে আসতো লাগলো শাহবাগে, জীবন্ত লাশের সমাবেশ বাড়ার মতই স্লোগানেও শব্দ বাড়তে লাগলো একটি দু’টি করে, “এ রায় মানি না”, “সব রাজাকারের ফাসি চাই”। শিক্ষিত যুবক, তরুন, ছাত্র-ছাত্রীদের সাথে রিকশার চাকা বন্ধ করে দাড়িয়ে গেল রিকশাওয়ালা, মিরপুর মোহাম্মদপুর, সাভারের যেই অফিস ফেরৎ যাত্রীরা ভাবছিল, বাসায় ফিরে গিয়ে স্ত্রী-সন্তানসহ আত্মহত্যা করবে, চুড়ান্ত অপমানের জালা সইতে না পেরে আত্মহত্যাই করবে, নেমে গেল বাস হতে তরুনের সাথে গলার সমস্ত শক্তি এক করে চিৎকার দিয়ে বলে উঠলো, “এ রায় মানি না”, “সব রাজাকারের ফাসি চাই”। যে বাস ড্রাইভার সমাবেশ দেখলেই অশালীন গালি দিয়ে দ্রুত পালায়, সেই বাস ড্রাইভারও সমাবেশের দিকে চিৎকার দিয়ে বলে উঠলো, “ফাসি চাই”, টিএ্সসিতে সংস্কৃতি কর্মীরা মৃৎপ্রায় হয়ে ভাবছিল, কিইবা হতে পারে প্রতিবাদের ভাষা, শাহবাগ যেন অমোঘ বাঁশির সুরে সবাইকে ডেকে নিয়ে এল। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা যখন মনে মনে প্রস্তুত হচিছলেন মুনীর চৌধুরী হওয়ার, ঠিক তখনই শাহবাগের অমোঘ বাঁশির সুর তাদের টেনে নিয়ে এসে দাঁড় করিয়ে দিয়েছে ফেরিওয়ালা, রিকশাওয়ালা, অফিস ফেরৎ বাসযাত্রী, সাবেক ছাত্র-ছাত্রী আর বর্তমান ছাত্র-ছাত্রীদের সাথে এক কাতারে, মানবিক গুণাবলি বিকাশের শিক্ষা প্রদানকারি শিক্ষকও গগণবিদারি কন্ঠে বলে উঠলেন, “এ রায় মানি না”, “সব রাজাকারের ফাসি চাই”। ভাষার মাসের সমস্ত মর্যাদাকে কলুষিত করে নরপশুদের হাতে নির্মমভাবে মার খাওয়া পুলিশও স্তম্ভিত, যারা চাতরি ছেড়ে দেয়ার কথা ভাবছিল, তারাও যেন চিৎকার বলে উঠতে চাইছিল “এ রায় মানি না”, “সব রাজাকারের ফাসি চাই”; কিন্তু গায়ে থাকা ইউনিফর্ম তাকে বাধা দিলেও তার মন একাত্ম হয়ে গেল, মনে পড়ে গেল, এমনি তরুনরাই তো রাজারবাগ গণহত্যার বিরুদ্ধে রুখে দাড়িয়েছিল। সাইকোনের গতির চেয়েও তীব্র বেগে সারা ঢাকা শহরে ছড়িয়ে পড়লো এক অমোঘ জাদুর সুর “জয় বাংলা” আর সাথে ৩৭ বছরের মনের কোনে জমিয়ে রাখা সমস্ত ঘৃণা মিশ্রিত ক্ষোভ “তুই রাজাকার”। সাইকোনের জলের গতির মতো ছুটে আসছে মানুষ শাহবাগের মোহনায়-এ যেন সমগ্র জাতিকে এক সুতোয় বেধে ফেলার এক মহাশক্তি, মোবাইল, এসএমএস, এমএমএসের সাথে টিভির পর্দায়ও ভেসে উঠলো জাগরণের সুর। সারা দেশে ঘটে গেল এক মহা গণ-বিস্ফোরণ, আদালতের আইনী মারপ্যাচে জয়-পরাজয় যারই কোক না কেন, সমগ্র জাতি এক রাতে এক হয়ে একটি রায় দিয়ে দিয়েছে “সকল রজাকারের ফাসি চাই, মুক্তিযুদ্ধের বাংলায় রাজাকারের কোন ঠাই নাই”। বাঙ্গালী জাতির এই ঐতিহাসিক রায় পৃথিবীর কোন শক্তি আর পাল্টাতে পারবে না। আইন ও সংবিধান পাণ্টিয়ে হলেও এ রায় বাস্তবায়ন হবেই, প্রতিষ্ঠিত হবে রাজাকারমুক্ত ও মুক্তিযুদ্ধেে চেতনার এক সমৃদ্ধ উন্নত, সভ্য বাংলাদেশ, সমগ্র দুনিয়ার সেরা দেশ।

পরাজিত শক্তি ও তাদের চ্যালাচামুন্ডারা (যদিও অনেকে বলেন সমর্থনকারি) মরার আগে বাঁচার শেষ চেষ্টায় যতই প্রলাপ বকছে ও ষড়যন্ত্র করছে ততই মানুষ ফুঁসে উঠছে ও প্রতিবাদ জানাচ্ছে শাহবাগে, দেশের সকল শহীদ মিনার ও বিজয় স্মৃতিস্তম্ভে সমবেত হয়ে। সবার একটাই পণ, সকল রাজাকারের ফাসি হয়ে বাংলাদেশ রাজাকারমুক্ত না হওয়া পর্যন্ত ঐক্যবদ্ধ ও শান্তিপূর্ণ আন্দোলনে এক সূতোয় বাধা থাকবে সবাই। প্রতিদিনই নতুন গণ-বিস্ফোরণ মঞ্চ তৈরি হচ্ছে দেশের প্রতিটি জনপদে। সারা বিশ্ব আজ মহা বিস্ময়ে তাকিয়ে দেখছে-যতই দাবিয়ে রাখার ষড়যন্ত্র হোক না কেন, “বাঙ্গালী জাতিকে কেউ দাবায়া রাখতে পারবে না”। ৩০ লক্ষ শহীদ, দু’লক্ষ বীরাঙ্গনা জননীর আত্মার সাথে আজ জাতির পিতার আত্মাও যেন একটুখানি হলেও শান্তি পেয়েছে-আর এই অর্জনের বীর সমগ্র জাতি, কোন দল, সংগঠন বা গোষ্ঠী নয়। 

এমন এক পরিস্থিতির মধ্যেও যারা মৃত্যু ও পরাজিত হলে মৃত্যুদন্ড নিশ্চিত জেনে সশস্ত্র মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, তাঁদের অনেকেই ১৯৭৫-এর পর হতে বিভিন্ন ঘৃণ্য ষড়যন্ত্রের শিকার হয়ে ভিটামাটি হারিয়ে ঢাকা সহ বিভিন্ন শহরের বস্তিতে বা বিভিন্ন গ্রামের গুচ্ছগ্রামে বা আশ্রায়ন কেন্দ্রে অবস্থান করে দিনমজুরি করে, রিকশা চালিয়ে, এমনকি ভিক্ষা করে জীবনযাপন করছে, রাষ্ট্র বা অন্য কেউ তাঁদের উপযুক্ত সন্মান জানানোর প্রয়োজনবোধ করছে না। এমতাবস্থায়, আজকের চেতনার মহাবিস্ফোরণ সৃষ্টিকারি যুবকদের প্রতি আকুল আবেদন জানাচ্ছি প্রজন্ম চত্বর (শাহবাগ মোড়কে দেয়া নতুন নাম) এর চেতনায় উদ্বুদ্ধ সকল তরুন-তরুণী, যুবক-যুবতী ‘বসন্ত উৎসব’ ও ‘ভালবাসা দিবস’ এ দু’টি দিন ব্যতিক্রমীভাবে পালন করুন সকল প্রকৃত ও দুস্থ মুক্তিযোদ্ধাদেরকে সন্মান জানিয়ে। যেমন, ঢাকা শহরের ওয়াসার খালগুলোর পাশের বস্তিগুলোতে রয়েছে হাজার হাজার মুক্তিযোদ্ধা। তরুন-তরুণী, যুবক-যুবতী ‘বসন্ত উৎসব’ ও ‘ভালবাসা দিবস’ এ দু’টি দিনে খুঁজে নিয়ে আসুন ঐসব প্রকৃত ও দুস্থ মুক্তিযোদ্ধাদেরকে শাহবাগে বা শহীদ মিনারে। স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে, প্রেমিক প্রেমিকাকে, প্রেমিকা প্রেমিককে, বন্ধু বান্ধবীকে, বান্ধবী বন্ধুকে যে টাকা খরচ করে উপহার দিতেন, দুই জনের টাকা একত্র করে কিনে দিন একজন দুস্থ মুক্তিযোদ্ধাকে আপনাদের দু’জনের সামর্থ্যরে মধ্যে কোন একটা উপহার। দুটি মনের প্রেমের বা ভালবাসার গল্পের পরিবর্তে শুনুন না বাঙ্গালীর চেতনার জাগরনের দ্রোহের বহিঃপ্রকাশের ২০১৩ সালটিকে আপনাদের জীবনে আরো স্মরণীয় করে রাখতে একজন মুক্তিযোদ্ধার দেশকে ভালবাসার মাত্রার গভীরতা উপলদ্ধি করুন, শুনুন তাঁর জীবনের বীরত্বগাঁথা, শুনুন তাঁর জীবনের বঞ্চণার করুণ কাহিনী। দু’জন বা কয়েকজন মিলে তাকে স্যালুট করুন, যেসব মুক্তিযোদ্ধাদেরকে বিভিন্ন ষড়যন্ত্র করে নিজ নিজ ভিটামাটি হতে উচ্ছেদ করে রাষ্ট্র যন্ত্র ও অশুভ শক্তিগুলো ঢাকা সহ বিভিন্ন শহরের বস্তিতে বা বিভিন্ন গ্রামের গুচ্ছগ্রামে বা আশ্রায়ন স্থান করে দিয়ে বাহবা নেয়ার চেষ্টা করেছে। তরুনরা নতুন নতুন সৃষ্টিতে ও সৃষ্টির কৌশল উদ্ভাবনে আমাদের প্রবীনদের চেয়েও পারঙ্গম ও বিশ্বাস রেখেই শুধুই একটু মনে করিয়ে দেয়ার প্রয়াসে এই লেখা। যদি তরুনদের মনে কিছুটা হলেও দাগ কাটে ১০ জন মুক্তিযোদ্ধাও যদি বাংলাদেশের তরুন-যুবকদের বিশেষ আবেগের এ দুটি দিনে সন্মানিত হন, তা হলে ১৯৮২-৯০ এর আন্দোলন ও ১৯৯০ এর গণঅভ্যুত্থানের একজন কর্মী হিসাবে নিজের মনে কিছুটা হলেও শান্তি পাব। আর এ ধরণের দু’চারটি ঘটনা সমগ্র জাতি ও রাষ্ট্রযন্ত্র একটি প্রশ্নের সম্মুখীন করবে, গত ৩৭ বছরে কতজন রাজাকারকে রাষ্ট্রযন্ত্র অবৈধভাবে পুরষ্কৃত করেছে, আর কতজন মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে লাঞ্চিত ও নিগৃহীত করেছে। ওয়াসার খালের পাশে কতজন মুক্তিযোদ্ধাকে থাকতে দিয়ে অসন্মান করেছে, আর কতজন নরপশু রাজাকারকে আইনকানুন ফাকি দিয়ে এক নরপশুর ৪/৫ এমনকি ৮/১০ টি নাম দিয়ে ৪/৫ ৪/৫ এমনকি ৮/১০ টি প্লট দিয়েছে। এ ধরণের বহু অমীমাংসীত প্রশ্নের উত্তর খুঁজে বের করতে রাষ্ট্রযন্ত্রকে বাধ্য করতে “প্রজন্ম চত্বর” টিকিয়ে রেখে সেখানে প্রতীকিভাবে ও শান্তিপূর্ণভাবে এ ধরণের আরো উদ্ভাবনী কৌশল তরুণ প্রজন্ম বের করতে সক্ষম হবে। যেভাবে তাঁরা নারী-পুরুষ, শিশু, বৃদ্ধ সবাইকে এক কাতারে নিয়ে আসতে সক্ষম হয়েছে, সৃষ্টি করেছে সমগ্র বিশ্বকে কাপিয়ে দেয়া গণজাগরণের এক মহাবিস্ফোরণ।

লেখকঃ মোঃ মাহমুদ হাসান
ভ’তপূর্ব কলেজ অধ্যক্ষ ও সমাজ গবেষণা কর্মী
মঙ্গলবার, ১২ ফেব্রুয়ারী ২০১৩ ০৫:১১.............

শাহবাগে তারুণ্যের যে স্বপ্ন তার প্রতি পূর্ণ সমর্থন

শাহবাগে তারুণ্যের যে স্বপ্ন তার প্রতি পূর্ণ সমর্থন রেখেই বলছি, কোনো রাজনৈতিক দলকেই ফায়দা লুটতে দিবেন না সেটা যেই দলই হোক। গত নির্বাচনে তরুণ প্রজন্ম এই সরকারকে ভোট দিয়েছিলো আজকের শাহবাগ চত্তর তৈরী হওয়ার জন্য নয়, তারা ভোট দিয়েছিলো কারণ আওয়ামিলীগ নির্বচনী অঙ্গীকার ( ১৯৯৬ সালেও করেছিলো ) করেছিলো রাজাকার এবং তার দোষরদের বিচার কাজ সম্পন্ন করবে, বিচারের নামে আতাত করে রায় কিংবা এটাকে নিয়ে নাটক বানানোর জন্য নয়। আর ঐদিকে বিএনপি তো রাজাকারদের ডান হাত- বাম হাত যারা প্রকাশ্যে রাজাকার দের গাড়িতে বাংলাদেশের পতাকা তুলে দিয়েছিলো।

সবমিলিয়ে এই রাজনৈতিক দলগুলো বারবার আপনার স্বপ্ন নিয়ে খেলা করে, রাজনীতি করে, এবং পরিশেষে ধোকা দেয়। সামনের নির্বাচন , তাই তাদের আবার একটি শুধু ইস্যু দরকার যা দিয়ে তারা তরুণদের ভুলিয়ে দেবে ভুলিয়া দেবে একটি নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবী , শেয়ার বাজারে সব লুট হয়ে যাবার হাহাকার, ভুলিয়ে দেবে সাগর রুনির সন্তান মেঘের বেদনা, ভুলিয়ে দেবে বিশ্বজিতের লাশের নির্বাক দৃষ্টি, ভুলিয়ে দেবে ইলিয়াস আলীর মেয়েটির কান্না, ভুলিয়ে দিবে আহসান উল্লাহ মাষ্টার, কিবরিয়া হত্যার হত্যাকারীদের বিচার, ভুলিয়ে দেবে হলমার্কের কোটি কোটি টাকার দূর্নীতি, ভুলিয়ে দেবে পদ্মা সেতুর ভয়াবহ রাষ্ট্রীয় দুর্নীতি, ভুলিয়ে দিবে জনগনের আমানতের হাজার হাজার কোটি টাকা ব্যাংক থেকে লুটপাট, ভুলিয়ে দিবে হাওয়া ভবনের মিস্টার ১০%, ভুলিয়ে দিবে ফালু-হারিছ চৌধুরীদের বাগান বাড়ীতে সুন্দরবনের থাকা হরিণ, ভুলিয়ে দেবে ছাত্রলীগের/ ছাত্রদলের সন্ত্রাস। আরো এরকম শত শত ............।। মানুসের আবেগ নিয়ে এই নাটক করার সুযোগ এরা ছাড়বে কেন?
সতর্ক থাকুন। এবং

প্রশ্ন করুন, কেন যুদ্ধপরাধের বিচারের আইনে ফাক ফোকর রাখা হলো?
প্রশ্ন করুন, কেন রেপ, হত্যা প্রমাণিত হলেও ফাসি হলো না অথচ পলাতক রাজাকারের ফাসি হলো?
প্রশ্ন করুন, কেন বিডিআর পিলখানায় ৫৮ জন আর্মি অফিসারের ভয়াবহ হত্যাকান্ডের বিচারে কারো ফাসি হলো না?
প্রশ্ন করুন, কেন চিহ্নিত খুনি বিকাশ কে ছেড়ে দেওয়া হলো, উপরের নির্দেশে?
প্রশ্ন করুন, কেন ফাসির আসামীদের রাষ্ট্রপতি মাফ করে দিল?

আপনাকে জানাচ্ছি, শাহবাগ আন্দোলনের মূল হোতা ইমরানের (যার সাক্ষাত্কার আজ প্রথম আলোতে পড়েছেন) পরিচয় :
Bangladesh Awami League
Member, Publicity & Publication Sub Committee
2010

ক্ষমতাসীন দলের কয়েকজন রাজাকার ও যুদ্ধাপরাধীদের তালিকা

ক্ষমতাসীন দলের কয়েকজন রাজাকার ও যুদ্ধাপরাধীদের তালিকা :
১) খন্দকার মোশাররফ হোসেন। লেবার মিনিষ্টার এবং হাসিনার বিয়াই, ৭১ সালে তার বাড়িতেই পাকবাহিনীর ক্যাম্প ছিলো। এই মোশারফের বাবা ছিলেন ফরিদপুরের শান্তি কমিটির চেয়ারম্যান।
২) স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর… ১৯৭১ সালে যুদ্ধের ৯ মাস ময়মনসিংহে অতিরিক্ত জেলা প্রশাসক (জেনারেল) ছিলেন। পাকিস্তান রক্ষার জন্য রাজাকার বাহিনী নিয়োগ কর্তা ছিলেন (বলেছেন বঙ্গবীর কাদের সিদ্দীকি বীর উত্তম)।
৩) এইচ এন আশিকুর রহমান…… আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ ও বর্তমানে রংপুর-৫ আসনের এমপিএবং অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি.. ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধকালে আশিকুর টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক হিসাবে বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় রাজাকার বাহিনীর প্রতিষ্ঠাতা।
৪) সাজেদা চৌধুরী …সংসদ উপনেতা ও শেখ হাসিনার ফুফু। পাকিস্তানের গেজেট করা রাজাকার। ৭/৮/১৯৭১ তারিখের পাকিস্তান সরকারের গেজেটবদ্ধ।
৫) ১৯৯৬ এর কেবিনেটে জামালপুরের নুরু রাজাকারকে ধর্মপ্রতিমন্ত্রী বানিয়েছিলো হাসিনা।
6। লিয়াকত আলী -হবিগঞ্জ জেলার লাখাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি
লিয়াকত আলীসহ ৮ জনের বিরুদ্ধে যুদ্ধাপরাধের মামলা করা হয়েছে। হবিগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-১ এর আদালতে মামলাটি দায়ের করা হয়। মামলার বাদী হচ্ছেন লাখাই কৃষ্ণপুর গ্রামের হরিদাস রায়। মামলায় ২৫ জনকে সাক্ষী করা হয়েছে।
এজাহারে বলা হয়েছে, ১৯৭১ সালের ১৮ সেপ্টেম্বর রোববার ভোর ৫টা থেকে বিকেল ৫টার মধ্যে প্রধান আসামী লিয়াকত আলীর নেতৃত্বে পাক বাহিনী উপজেলার কৃষ্ণপুর, গদাইনগর ও চণ্ডিপুর গ্রামে ১২৭ জনকে হত্যা করে। আরজিতে শহীদ ৪৫ জনের নাম উল্লেখ করা হয়েছে।
7।আকবর আলীর -বগুড়ার নন্দীগ্রাম উপজেলার আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি
মুক্তিযুদ্ধের সময় বাড়ি-ঘরে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের অভিযোগে বগুড়ার নন্দীগ্রাম উপজেলার আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি আকবর আলীর বিরুদ্ধে যুদ্ধাপরাধের মামলা হয়েছে। আকবর আলী কিছুদিন আগেও আওয়ামী লীগের উপজেলা কমিটির সহ-সভাপতি হিসেবে সক্রিয় ছিলেন।
১৯৭১ সালের ১৭ মে আসামি আকবর আলী পাক হানাদার বাহিনীকে সঙ্গে নিয়ে বাদীর বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করেন এবং যাবার সময় আগুন দিয়ে ঘর পুড়িয়ে দেয়। প্রামাণিকের ছেলে আকবর আলী পাক হানাদার বাহিনীর সহযোগী ও শান্তি কমিটির নেতা হিসেবে পরিচিত। তিনি এলাকায় নারী ধর্ষণ ও লুটপাটে পাক হানাদার বাহিনীকে সহযোগিতা করেছেন।
8।আব্দুল হামিদ গাজী -(তথা কথিত আওয়ামী মুক্তিযোদ্ধা ) শ্যামনগর থানার কাশিমারি গ্রামের কানাই গাজীর পুত্র
9।আনোয়ার হোসেন কারিকর -বর্তমানে সাতক্ষিরা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি
10।আদর আলী কারিকর- (আনোয়ার হোসেন কারগরের ভাই)
৬।আব্দুস সবুর মোল্লা -সাতক্ষিরার শ্যামনগর উপজেলা কৃষক লীগের সভাপতি ও ইউনিয়ন আওয়ামী লীগের সেক্রেটারী।
11।ছইলউদ্দীন তরফদার-কাশিমারি ,শ্যামনগর,সাতক্ষিরা
12।আব্দুল হক তালুকদার-কাশিমারি ,শ্যামনগর,সাতক্ষিরা
13।আব্দুস সবুর মোল্লা-কাশিমারি ,শ্যামনগর,সাতক্ষিরা
14। রহিম পাড় -কাশিমারি ,শ্যামনগর,সাতক্ষিরা
১5।সেলিমের বেয়াই মুসা বিন শমসের
16।হাসিনার বেয়াই মোশাররফ- ফরিদপুরের শান্তি কমিটির লীডার
17। আনোয়ার হোসেন- আওয়ামী লীগের সাংসদ
18।মাওলানা নুরুল ইসলাম- সাবেক ধর্মমন্ত্রী
19। চৌধুরী পিরু মিয়া- সিলেট-৩ আসনের সাংসদ (collected)

চার’শ হত্যা করে খাঁচায় আবদ্ধ তাকে দেয়া হলো যাবজ্জীবন

প্রাক্তন ছাত্রলীগ ফাউন্ডেশনের আহবায়ক নূরে-আলম সিদ্দিকী বলেছেন, “প্রধানমন্ত্রী বাম দ্বারা বিভ্রান্ত । যারা বঙ্গবন্ধুকে সিআইএ’র এজেন্ট বলেছে। বঙ্গবন্ধুকে হত্যার পর খাল কেটেছে। সেই বামপন্থীদের তিনি এখন ক্ষমতায় বসিয়েছেন। আওয়ামী লীগকে কমিউনিস্ট লীগ বানিয়েছেন। বুন্ধবন্ধুর রক্তের উত্তরসুরী হয়েও প্রধানমন্ত্রী অনেক আপস করেছেন। এখনো সময় আছে সংশোধন হন।” প্রধানমন্ত্রীকে­ উদেশ্য করে তিনি বলেন, “আমরা বার বার বলেছি যুদ্ধাপরধীদের বিচারকে রাজনৈতিক এজেন্ডা বানাবেন না। এখন ইশান কোণে মেঘ জমেছে। এটাকে নির্বাচনী এজেন্ডা বানাতে গিয়ে নিজেও ফাঁদে পড়েছেন, জনগণকেও বিভ্রান্ত করছেন।”তিনি বলেন, “আমি শাহবাগের তরুণ আন্দোলনকারীদের অভিন্দন জানাই। তারা নতুন প্রজন্মের সুচনা করেছে। আইন পরিবর্তন করে হলেও রায় পরিবর্তন করতে হবে। যে খাঁচাছেড়ে পালিয়ে গেছে তাকে ফাঁসি দেয়া হয়েছে। অন্যদিকে যে চার’শ হত্যা করে খাঁচায় আবদ্ধ তাকে দেয়া হলো যাবজ্জীবন।”

বাংলার গণজাগরণের তৃতীয় অধ্যায়

শাহবাগ চত্বরের গণজাগরণ আসলেই অনেক আশা জাগানিয়া একটা ব্যাপার। এই পরিবারতান্ত্রিক রাজনীতির দেশে মানুষ যে নিজেদের অধিকার আদায়ের জন্য এখনো সরব হতে পারে, নিঃসন্দেহে এটা তার দারুণ এক প্রমাণ।

আমি ছিদ্রান্বেষী মানুষ নই কিন্তু কোন একটা আন্দোলনে আমার উপস্থিতিও নতুন নয়। সেইজন্যেই শাহবাগে দাঁড়িয়ে আমি যতটুকু না রোমাঞ্চিত হয়েছে ঠিক ততটুকু অস্বস্তিও বোধ করেছি। কি কি কারণে এমন অস্বস্তি আমার?

১।
"একটা দুইটা শিবির ধর, ধইরা ধইরা জবাই কর" এটা ছাত্রলীগের বহু পুরানা স্লোগান। এই মূহুর্তে প্রজন্ম চত্বরের সবচে' জনপ্রিয় স্লোগান এটা। যে ছাত্র সংগঠনকে আমি মনে প্রাণে ঘৃণা করি, তাদের একটা স্লোগানে গলা মেলানো আমার জন্য অস্বস্তিকর।

২।
"ক তে কাদের মোল্লা, ব তে বাচ্চু" এইটা আরেকটা স্লোগান। শাহবাগে উপস্থিত অনেক শিশুদের আদর্শ লিপি পাঠ হয়ে যাচ্ছে এই রাজাকারগুলোর নাম দিয়ে। ভাষার মাসে বাংলা বর্ণমালাগুলো অনেক বেশি সম্মান প্রাপ্য।

৩।
নেতৃত্ব ছাড়া আন্দোলনে অবশ্যই কোন একটা মহল ফায়দা লুটবেই। এবং সেটা কোন একটা রাজনৈতিক দল হবে নিঃসন্দেহে। আমি যতই সাহারা খাতুনের মুখ থেকে মেগাফোন সরাই, তৌফিক এলাহী ডায়াসে আসলে "দালাল! দালাল!" বলে চ্যাঁচাই না কেন এই আন্দোলনকে অরাজনৈতিক নেতৃত্ব ছাড়া সামনে এগিয়ে নিয়ে যাওয়ার পরিণাম হচ্ছে কোন একটা দলের নির্বাচনী বিজ্ঞাপন বনে যাওয়া। শুরুতে নিজের কাছে ব্যাপারটাকে Conspiracy Theory ই মনে হচ্ছিলো। পাঁচদিনেও সরকারের অতিমাত্রায় রহস্যজনক নীরবতা দেখে এটা বলে উপসংহার টানতে বাধ্য হচ্ছি।

৪।
এবার মনে হয় "ছাগু" ট্যাগ খেয়ে যাবো। পথনাটক দেখছিলাম বেশ কয়েকটা। অসাধারণ সব নাট্যশিল্পি, অত্যন্ত প্রাঞ্জল অভিনয়। বেশ ভালোরকম মেটাফোর নির্ভর গল্প, সাধারণ দর্শকের মাথার তিনহাত দিয়ে যাওয়ার কথা। নাটক শেষে দর্শকদেরকে যদি বলি- আপনি বুকে হাত দিয়ে বলুন, আপনার কি নাটকটা দেখে জামাত শিবিরের প্রতি আক্রোশ তৈরি হয়েছে? নাকি ইসলামের প্রতি তীব্র বিদ্বেষ তৈরি হয়েছে?
একটা উত্তরও আসবেনা যে - নাটকটা দেখে আমার জামাত-শিবিরের প্রতি ঘৃণা গাঢ় হয়েছে। নট আ সিঙ্গেল ওয়ান। এবং একজন মুসলিম হিসেবে এটা আমার কাছে অবশ্যই আপত্তিকর। ব্যাপারটা হয়ে গেছে এমন - যাদের জন্য আমার আম্মুকে জঙ্গলে লুকিয়ে থাকতে হয়েছিলো দিনের পর দিন, যাদের জন্য শিয়ালবাড়ি, রায়ের বাজারে কুকুর-শকুনের ভোজ হয়েছে আমার পূর্বসূরিদের মৃতদেহ, তাদের বিচারের জন্য আমার সামনে একটাই শর্ত। সেটা হচ্ছে - ধর্মানুভূতি মুছে ফেলো, তাহলেই বিচার হবে। ওইসব জিঘাংসা এত যত্ন করে পুষে কোন লাভ নাই।

courtesy: Tanweer Xenon Hasan

শাহবাগ জ্বরে ভুগছেন যারা

ডেনমার্ক কিংবা কানাডায় কেউ বিশ্বনবীকে নিয়ে ব্যঙ্গ কার্টুন তৈরি করলে কিংবা পশ্চিমা দুনিয়া অবমাননাকর ফিল্ম বানালে বাংলাদেশের আকাশে বাতাশে তার বিরোদ্ধে মুসলিমদের প্রতিবাদের ঝড়ের শব্দ শোনা যায়। মহাম্মাদ সা: কে 'মহা উম্মাদ' বলে উচ্চারণ অযোগ্য অশ্লীল ভাষায় গালমন্দ করা নাস্তিক ব্লগার আসিফ মহিউদ্দীন, ফেসবুক ইউজার রাতুল, অন্ধ পুথিবী প্রমুখ স্বঘোষিত নাস্তিকদের ডাকে সেই মুসলিরাই আজ শাহবাগে জড়ো হয়েছে মানবতা বিরোধী অপরাধের রায় বিরোধী সমাবেশে!!

তাদের প্রাথমিক দাবি ছিল কাদের মোল্লার ফাঁশি, এরপরে সেটা উন্নীত হয়েছে জামাতের রাজনীতি নিষিদ্ধের দাবিতে, আন্দোলনের সর্বশেষ ভার্সন হলো ইসলামিক রাজনীতি নিষিদ্ধের দাবি!!! জাত চেনাতে যে নাস্তিকরা দেরি করবে না, সেটা জানা ছিল আগেই। তবে নামধারী অবচেতন মুসলিমরা যে বুঝতে অনেক দেরি করে ফেলছে সেটাই শংকার বিষয়। মানবতাবিরোধী অপরাধের বিচার চাওয়া যে কারো অধিকারই নয় কেবল, নৈতিক দায়িত্বও বটে। তবে গণহত্যাই কেবল মানবতা বিরোধী অপরাধ নয়, যে কোন হত্যাই মানবতা বিরোধী অপরাধ। সুরা মায়েদা আয়াত নং ৩২ এ আল্লাহ বলেন, যে ব্যক্তি কোন একজন নিরপরাধ মানুষকে অন্যায়ভাবে হত্যা করবে, সে যেন সকল মানুষকে (গোটা মানবতাকে) হত্যা করলো।

মাত্র একজন মানুষকে হত্যার দায়ে যদি মানবতা হত্যার অভিযোগ করা যায়, তবে লাখো মানুষের হত্যার দায় কতো বড়? কিন্তু সেই গণহত্যার জন্য কে কতোটা দায়ী, তা সন্দেহাতীত ভাবে না জেনে মন্তব্য করা কোন বিবেচকের জন্যই সমীচীন নয়। বিশেষ করে গণতান্ত্রির রাজনীতির ফায়দা লুটার সমাজে বিষয়টি আরো বেশি জটিল। সবচে বড় কথা হলো, মানবতা বিরোধী অপরাধের বিরোদ্ধে যদি এমন কোন শ্রেণী নেতৃত্ব দেয়, যারা নিজেদের দাবি মতেই ইসলামের চূড়ান্ত শত্রু হওয়া দিনের বেলায় সূর্যের আলোর মতো পরিস্কার-তাদের সাথে একাত্মতা পোষণ করা শুধু মানবতা বিরোধী অপরাধের বিরোদ্ধেই অবস্থান নয়, ইসলামের বিরোদ্ধেও অবস্থান বটে। কারণ এই আন্দোলনের সবচে বড় ফসলটি তুলবে সেসব নাস্তিকরা, এতে মানবতা বিরোধী অপরাধের রায় বিরোধী আন্দোলনের পাশাপাশি তাদের চেতনাও অনেকাংশে প্রতিষ্ঠিত হবে।

Music for You

Radio Gangane is one of the Radio channel which play those songs that are popular is Bangladesh and west part of India . you can listen songs on radio GanGane & download those songs from www.gangane.blogspot.com .

Enjoy songs with Radio GanGane

Stay with us
Radio Gangane
Your Choice , Your Ent........ 

Our server is OK

Dear listener,

We are want to say that our server was some problem so that we can not broadcast our program from 10.01.2013 11:25 pm to 11.01.2013 11:25 pm .
We are sorry about that ... We are want you stay with us all time .
Thanks you...

Regraded by
Admin
Radio GanGane
Savar, Dhaka -1334.

Contact : 01724094518.

অসাধারন কিছু তথ্য দিলাম।

২০৫০ সাল নাগাদ যা যা ঘটতে পারেঃ
» আলু প্রতি কেজি ৭১৫ টাকা নির্ধারন করায় অর্থ মত্রীর আলুর পরিবর্তে কচু খওয়ার অনুরোধ..!
» শহরীনফোনে প্রতি মিনিট কথা বলা যাবে ০.০০১ টাকায়। আর প্রতি ১০
টাকা রিচার্জেথাকছে ৫০০০০০০০০% বোনাস..!
» ক্যাটরিনার নাতনীর সাথে রজনীকান্ত জুটি হয়ে করছেন শতাব্দীর সবচেয় ব্যয়বহুল ছবিঃ ধুম-২২
» কারিনা কাপুর তার ৮ম বিয়েতে আমন্ত্রণ জানালেন শহিদ কাপুর ও সাইফ আলী খান কে..!
» "আমি-ই কিং খান" ছবিতে মূল চরিত্রে অভিনয় করছেন শাকিব খান; সহাভিনেতারা হলেন শাহরুখ, আমির ও সালমান!শাকিব এর নায়িকা হিসেবে থাকবেন এন্জেলিনা জোলি..!
» পেট্রোল এর দাম ৯৮৪ প্রতিলিটার...!
» হিন্দী সিরিয়াল সি.আই.ডি ১লাখ পর্ব অতিক্রম করল..!
» চায়না নতুন ফোন বাজারে ছেড়েছে। এতে আছেঃ ২০ সিম কার্ড একসাথে সচল, ১ টেরাবাইট ইন্টারনাল মেমোরী, ৪২০ মেগা পিক্সেল ক্যামেরা, এমপি১০ প্লেয়ার,ওয়াইফাই , ৫০জি, জিপিএস, টিভি, ফ্রিজ, ওয়াশিং মেশিন সহ আরো আকর্ষনীয় অনেক কিছু!
» এক কালের বাংলা জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস কে বিয়ের প্রস্তাব দিলেন টম ক্রুজের নাতি!
» সালমান খাঁন উনার 'বডিগার্ড ৫০' মুভির রিমিক করে নতুন মুভি 'বুড়াগার্ড' নির্মাণ করতেছেন!

Short News

১. বাংলাদেশের ইতিহাসে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড , আগে ছিল শ্রীমংলে ২.৮ , ১৯৬৮।
আজ দিনাজপরে সর্বনিম্ন তাপমাত্রা ৩.২ ডিগ্রী সেলসিয়াস আর ঢাকাতে সর্বনিম্ন তাপমাত্রা ৭ ডিগ্রী সেলসিয়াস । 
সংবাদ ...মাছরাঙ্গা টিভি সংবাদ সিরোনাম।
আসোন আমরা প্রত্যেকে অন্তত একটি পুরাতন গরম কাপর হলেও নিকটের গরব মানুষটিকে দিয়ে সাহায্য করি।

জনতার মতঃ 
২. ২০০১ সালে তত্‍কালীন বিডিআর বিনা রক্তপাতে পাদুয়া দখল করে নেয়। ৩দিন পর প্রতিশোধ স্বরুপ ১৮ই এপ্রিল বিএসএফ ৩০০জন সৈন্য ও ভারী অস্ত্রে সুসজ্জিত হয়ে বড়াইবারি আক্রমন করে। এরপর তুমুল সংঘর্ষ।
ফলাফলঃ ৩জন বিডিআর ও ১৩৮জন বিএসএফ এর মৃত্যু। চরম অপমানিত বিএসএফ এর লেজ তুলে চম্পট। কলকাতার আনন্দবাজার পত্রিকায় বিডিআর কে "বাঘ, ভয়ংকর বাহিনী" হিসেবে অভিমত।

আমি মনে করি, বিজিবি কে তার প্রকৃত কাজ করতে দেয়া উচিত্‍। তাঁদের স্বীয় কর্তব্য পালন করতে দেয়া হোক। আমরা বিজিবি কে দর্শক নয়- প্রতিবাদি, প্রতিরোধী, প্রতিরক্ষী বাহিনী হিসেবে দেখতে চাই।।

৩. আমরা দেশের সচেতন নাগরিক,নাগরিক হিসেবে আমাদের কিছু দায়িত্ব রয়েছে,দেশের পরিবেশ যেন দূষণ না হয়,সে বিষয়টি খেয়াল রাখা। কিন্তু আপনারা একটা বিষয় শুনে অবাক হবেন যে রাজধানী ঢাকার সকল ময়লা আবর্জনা নিয়ে আসা হয় ঢাকার অদূরে সাভার উপজেলার হেমায়েতপুরে। কতটুকু যৌত্তিক।

ছেলেদের সম্পর্কে কিছু কথা:

লিখেছেনঃ Nil Akasher Doorbin

**খুব স্মাট, সুন্দর চেহারার ছেলেরা সুন্দর চেহারার স্মার্ট মেয়েদের প্রেম করার জন্যই খোজেঁ,

 কিন্তু বিয়ে করে তাকেই যে ভদ্র, বিনয়ী এবং অল্প সৌন্দর্য্যের মাঝেই পবিত্র।।

** যেসব মেয়ে সবসময় হাসি খুশি থাকে,

 ছেলেরা প্রথম দেখায় তাকেই পছন্দ করে।।

** গম্ভীর, ব্যক্তিত্বপূর্ণ ছেলেরা কখনো মেয়েদের সাথে আগ বাড়িয়ে কথা বলে না,

এধরনের ছেলেরা সত্যিকারের ভালোবাসলেও অপেক্ষা করে, 
যাতে মেয়েটাকে সে বোঝানোর সময় পায়।।

** দেখতে সুন্দর, কিন্তু মাকাল ফল ধরনের ছেলেদের মেয়েরা পছন্দ করে,

 কেননা তাদের আপনি কখনো বুঝতে পারবেন না।।

** আর কিছু ছেলে আছে যারা ভালোবাসার কাছ থেকে সবসময় দূরে থাকতে চায়,
কেননা তারা মনে করে এর চেয়েও অনেক ভালো কিছু আছে এই
পৃথিবীতে যা দিয়ে জীবন সুন্দর করা যায়।।

 আর এধরনের মানুষ গুলি সুখী কিন্তু একা।।

থার্টি ফার্স্ট নাইট পালন করতে গিয়ে

আপু!

তোর মনে আছে কিনা জানিনা, বেশ কয়েকবছর আগে সম্ভবত থার্টি ফার্স্ট নাইট পালন করতে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে এক মেয়ে শ্লীলতাহানীর শিকার হয়। রাতের ১২ টা বাজে অর্থাৎ মধ্যরাতে তখন হাজার হাজার যুবক যুবতী যৌবনের আবেগে গা ডলাডলি করে মিলিত হয়েছিল নতুন বছরকে বরণ করে নিতে। সেই নারী পুরুষের অবাধ মিলনমেলার আধুনিকতার বলি হয় সেই মেয়েটি। তার জীবনের সবচে মূল্যবান সম্পদে একটা পশুর ঘন কেশযুক্ত কালো হাতের স্পর্শ লাগে। আমি শতভাগ নিশ্চিত, কয়েক মুহূর্তের সেই দুঃস্বপ্নটি আজো ঘুমাতে দেয়না মেয়েটিকে।

আপু দ্যাখ! সময় বয়ে যায়, মুছে যায় স্মৃতি। সেই দিনের ঘটনা সারা দেশে আলোড়ন তুলেছিল। সোচ্চার হয়েছিল সবাই। কিন্তু ঐ যে, সময় বয়ে গেছে? আমরাও ভুলে গেছি সে দিনের ঘটনা। ভুলে গেছে আমাদের হাজার হাজার লাখ লাখ বোন, যারা আগামী ৩১ তারিখ আবার মিলিত হবে সেই আদিম মিলনমেলায়। ছেলে মেয়ের সীমান্তের কাঁটাতার সেদিন উঠে যাবে। গায়ে গা লাগিয়ে, জড়াজড়ি করে, নেচে গেয়ে আবার নারী পুরুষ একে অন্যতে বিলীন হবে। তারপর ফিরে আসবে সেই কেশযুক্ত কালো হাত। খুঁজে বেড়াবে আমাদেরই কারো বোনের সবচে মূল্যবান সম্পদ। অতঃপর ঘুমাতে দেবেনা তাকে আমৃত্যু।

আপু! তুই আমার কল্পনার বোন। আমার কোন বোন নেই। থাকলে আমি সত্যি তাকে হাত জোড় করে বলতাম, আপু! তুই এইসব থেকে শত হাত দূরে থাকিস। আমি পুরুষ। আমি জানি আল্লাহ আমাদের কিভাবে সৃষ্টি করেছেন। কিন্তু তুই জানিস না। বিশ্বাস কর! একটুও জানিস না! পুরুষ যখন হাতের কাছে তার সবচে কামনীয় বিষয় পেয়ে যায়, তখন সে হায়েনার চাইতেও হিংস্র হয়ে ওঠে। তুই বলবি সব পুরুষই তো এমন না। হ্যাঁ আপু। সব পুরুষ এমন না। যারা এমন পশু না, তারা কখনই এমন কোথায় যাবেনা, যেখানে নারী পুরুষের কোন ব্যবধান থাকেনা। তারা এমন কোথাও থাকবেনা, যেখানে কোন মেয়ের সাথে তাদের ছোঁয়া লেগে যায়। তারা এমন কোথাও যাবেনা, যেখানে মেয়েরা বেপর্দা হয়ে তাদের গায়ের পাশে নেচে নেচে নিজেকে “এভেইলেভেল” প্রমাণ করে। তুই তাদের একটাকেও এসব জায়গায় পাবিনা আপু! একটাকেও না! তারা আল্লাহকে ভয় করবে। তারা আল্লাহকে সিজদা করবে, নিজের কামনাকে না। যারা মনের দিক থেকে পশু, যাদের কামনা পাশবিক, তাদের তুই এইসব যায়গায় লাখে লাখে পাবি। তারা তোকে হাত দিয়ে না পারলেও চোখ দিয়ে খুবলে খুবলে খাবে। বিশ্বাস কর আপু! তোর সাথে তারা সাধু ব্যক্তি হয়ে কথা বলবে ঠিক! কিন্তু তোর আড়ালে তারা তোকে নিয়ে কি ভাবছে যদি শুনতে পেতি, তুই মরে যেতি বোন। তুই মরে যেতি।

আপু..!
তুই প্লিজ এইসব থেকে শতহাত দূরে থাকিস.........

[বোনহীন এক ভাই এর পক্ষ থেকে সকল বোনের প্রতি...]

আবাল মার্কা বুদ্ধিজীবী বিদ্যমান

পৃথিবীর বুকে কিছু আবাল মার্কা বুদ্ধিজীবী বিদ্যমান. যাহার কথা না বুঝিয়া ছাগলের মতো ম্যা ম্যা করে.
এই সব আবালগোত্রীয় লোকজন এর সাথে কথা বলিলে মেজাজ খারাপ হওয়া ছাড়া আর কিছুই হয় না.....
ইহারা জানে কম ম্যা ম্যা করে বেশি.
সন্ধার পর এমনি এক বুদ্ধিজীবী এর সহিত কথা বলিয়া আমার মগজ এখনো আগুন ওয়ালা চুলার উপর রাখা তেলের মতো টগবগিয়ে ফুটিতেছে. ইহার নিজেদের যে কি মনে করে সেটা তাহারাই ভালো জানে.
আরে ভাই কথা বলার আগে ভালো কইরা জাইনা তারপর বল.
তর্ক করতে চাইলে আগে যুক্তি উপস্থাপন কর. না জাইনা হাসের মতো প্যাক প্যাক করিস না.
এই সব লোকেদের উদ্দেশ্যেই মনে হয় কবি বলেছেন
"না জেনে করিয়ো না বাবা প্যাক প্যাক
ধরা খাবা বাছাধন এমন
জায়গায় থাকবে না পিঠের ব্যাক পার্ট"

পর্দা আর সংযমের ক্ষেত্রে ছেলে এবং মেয়ে - উভয় ই সমান

কিছু কিছু ছেলে একটা কথা বলে যে, মেয়েরা সব দেখায়ে ঘুরলে ছেলেরা তো তাকাবেই, ইভটিজিং করবেই ...!!! আল্লাহ্‌ মেয়েদের কে যেমন পর্দা করতে বলেছেন, ছেলেদের কে ও চোখ নামিয়ে চলতে বলেছেন, ইনফ্যাক্ট ছেলেদের ও পর্দা করতে বলেছেন ... ভাইয়েরা আমার, মেয়েরা যখন শরীর দেখায়ে চলে তখন আপনারা কেন তাকান ??? আপনারা যদি না তাকান তাহলে দেখেন কেমনে যে কে কি দেখায়ে চলতেছে আর কি না ... ??? আগে নিজের দায়িত্ব টা পালন করেন তারপর অন্যের দায়িত্ব নিয়ে প্রশ্ন তুলেন ...

মেয়েরা যারা শরীর দেখায়ে ঘুইরা বেরান তারারে বলি, শরীর দেখায়ে কারে প্রলুব্ধ করেন ??? আপনাদের কে নিয়ে যখন আবাল বৃদ্ধ জোয়ান কিশোর সবাই চোখের আর মনের জিনা করে তখন আপনাদের বিবেক বোধ কই থাকে??? নিজের Status থেকে কম Status এর মানুষ এর দিকে তাকান না, তাদের কে গোনায় ধরেন না, আপনারা তাদের ধরা ছোয়ার বাইরে কিন্তু সর্বস্তরের রাস্তার মানুষ নামক নরপশু গুলো কিন্তু প্রতিনিয়ত আপনার ঐ উশৃঙ্খল অঙ্গ ভঙ্গি এবং উন্মুক্ত শরীর এর দিকে লোলুপ দৃষ্টিতে তাকিয়ে আপনাদের কে লেহন করেই চলছে সাথে উনারা মনে মনেই আপনাদেরকে তাদের শয্যাসঙ্গিনী করে ফেলছেন !!! এটা ই সত্য ... এবং এই সত্য গুলোকে এতো উন্মুক্ত ভাবে বলার জন্য মাফ করবেন আমাকে ...

পর্দা আর সংযমের ক্ষেত্রে ছেলে বা মেয়ে বলে কোন কথা নাই --- সবার জন্য এক নিয়ম, এক ই বিধান ... মানবতাবোধ এবং ধর্ম এক্ষেত্রে একমত ... ধর্ম ও মানবতাবোধ উভয় ই বলে, পর্দা আর সংযমের ক্ষেত্রে ছেলে এবং মেয়ে - উভয় ই সমান ...

একটি সীমান্ত হত্যা ও বাস্তবতা

গতকাল চাপাইনবাবগঞ্জে বি.এস.এফ ( ভারতীয় সীমান্তরক্ষী দানব ) এক বাংলাদেশিকে গুলি করে বা উলঙ্গ করে বেধরক পিটিয়ে হত্যা করে ।। জানা যায়, নিহত আব্দুল 'খ' উমক ইউনিয়নের তোমক গ্রামের বাসিন্দা ।। হত্যাকাণ্ড সম্পর্কে বি.এস.এফ জানায় নিজেদের আত্মরক্ষার্থেই তারা গুলি চালাতে বাধ্য হয়; বাংলাদেশী গরু ব্যবসায়ী বি.এস.এফের উপর অতর্কিত হামলা চালায় বলেও বি.এস.এফ উল্লেখ করে ।। আর বি.জি.বি'র ( বাংলাদেশের সীমান্তরক্ষী যাদেরকে প্রশিক্ষণের সময় বন্দুকের ট্রিগার চালানো শিখানো হয় নি ) পক্ষ থেকেও ঘটনার সত্যতা জানা যায় ।। বিজিবি'র ওই অঞ্চলের প্রধান জানান আমরা ইতোমধ্যেই বিএসএফকে পতাকা বৈঠকের আহ্বান জানিয়েছি কিন্তু এখন পর্যন্ত সাড়া পাইনি ।।

উপরের রিপোর্টি এডমিনের বানানো হলেও এটাই হচ্ছে প্রত্যেকটি সীমান্ত হত্যার আগের,পিছনের ও মাঝের কথা ।। এভাবেই চলছিল, চলছে, চলতে থাকবে !! বিএসএফ এই হত্যাকাণ্ড ততদিন বন্ধ করবে না যেদিন থেকে না আমাদের বিজিবিও পাল্টা গুলি চালাবে ।। পতাকা নিজের মতই উড়ে যাচ্ছে, এর দোলা কারো জীবন প্রদীপ জ্বালানোর উপকরণ হবে তা আশা করা মি.বিনের চরিত্রেই মানায় স্বাধীন দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর না ।। 

আরো কয়েকটা জাতীয় জিনিস

বাংলাদেশের জাতীয় ফুল, মাছ,
প্রানী ইত্যাদি ছাড়াও
আরো কয়েকটা জাতীয় জিনিস আছে! আসুন
জেনে নিই:
১। জাতীয় কলম - ম্যাটাডোর !
২। জাতীয় রাসায়নিক - ফরমালিন !
৩। জাতীয় নায়ক - জ্বলন্ত জলিল পম গানা
৪। জাতীয় নায়িকা - তপু অবিশ্বাস
৫। জাতীয় জুতা - বাটা !
৬। জাতীয় মোবাইল - নোকিয়া
৭। জাতীয় খাদ্য -ভাত
৮। জাতীয় অনলাইন -ফেসবুক !
৯। জাতীয় মশা - এডিস !
১০। জাতীয় রোগ - জ্বর !
১১। জাতীয় বটমুল- রমনা বটমুল!
১২। জাতীয় জুস - প্রান জুস !
১৩। জাতীয় চ্যানেল - স্টার
জলসা(আরো কয়েকটা আছে )
১৪। জাতীয় আন্দোলন - হরতাল
১৫। জাতীয় ক্রিম -ফেয়ার এন্ড লাভলী !
১৬। জাতীয় নাস্তা - পরোটা
১৭। জাতীয় পানীয় -চা
১৮। জাতীয় ময়দান - পল্টন
১৯। জাতীয় দুর্নীতি - ঘুষ
২০। জাতীয় খেলা - ক্রিকেট
২১। জাতীয় ভন্ডামি - রাজনীতি
২২। জাতীয় সমস্যা - বৌ
২৩। জাতীয় অভিশাপ - বেকারত্ব
২৪। জাতীয় নীতি - দুর্নীতি
২৫। জাতীয় সেতু - পদ্মা সেতু
২৬। জাতীয় বাহন - রিকশা
২৭। জাতীয় জাদুঘর - রিস্কাচালকের বাড়ি
২৮। জাতীয় প্রেম - পাশ্চাত্য প্রেম
২৯। জাতীয় ন্যাকামি - পহেলা বৈশাখে পান্তা
৩০। জাতীয় মুলা - তদন্ত
৩১। জাতীয় লুল - ফুলিশ
৩২৤ জাতীয় খেলোয়াড় - সাকিব আল হাসান

জলবায়ু চ্যালেঞ্জ মোকাবিলায় ও কৃষি বাঁচাতে

জলবায়ু চ্যালেঞ্জ মোকাবিলায় ও কৃষি বাঁচাতে প্রস্তাবিত উত্তর রাজশাহী সেচ প্রকল্প বাস্তবায়ন, প্রধানমন্ত্রী ঘোষিত রাজশাহীতে পূর্ণাঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাসহ রাজশাহীর উন্নয়নে ২৩ দফা বাস্তবায়নের দাবি জানানো হয়েছে। গত ৩০ নভেম্বর রাজশাহী পানি উন্নয়ন বোর্ড চত্বরে রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদ আয়োজিত বিশাল কৃষক সমাবেশ থেকে এসব দাবি জানানো হয়।
কৃষক সমাবেশ থেকে রাজশাহী অঞ্চলের কৃষি ও কৃষককে বাঁচাতে প্রয়োজনে রাজপথের আন্দোলনের পাশাপাশি হরতাল কর্মসূচির মতো কঠোর কর্মসূচিরও ঈঙ্গিত দেওয়া হয়। সমাবেশে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তন ও রাসায়নিক সারের মাত্রাতিরিক্ত ব্যবহার এবং ভূ-গর্ভস্ত পানির অস্বাবাবিক ব্যবহারের কারণে রাজশাহী অঞ্চলের কৃষিতে বিরূপ প্রভাব পড়েছে। জমির উর্বরতা হ্রাস পেয়ে উৎপাদন কমে যাচ্ছে। ফসলের দাম পাচ্ছেন না কৃষক। এসব সমস্যা থেকে কৃষককে ফসলের ওপর কৃষি অধিকার দিতে হবে।
রাজশাহী জেলা লোক মোর্চার সহযোগিতায় অনুষ্ঠিত কৃষক সমাবেশে রাজশাহী নাটোর, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাড়াও বিভিন্ন উপজেলার প্রান্তিক কৃষকরা অংশ নিয়ে কৃষি ও কৃষককে বাঁচানোর দাবি জানান। 

রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সভাপতি লিয়াকত আলীর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরো সদস্য ও রাজশাহী সদর আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা। বিশেষ অতিথি ছিলেন সমাজসেবী শাহীন আক্তার রেনী। 
সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান, রাজশাহী চেম্বার সভাপতি আবু বাক্কার আলী, বিএনপি নেতা ও যুবদল সভাপতি মোসাদ্দেক হোসেন বুলবুল, জাতীয় কৃষক সমিতির নেতা মতিউর রহমান তপন, আওয়ামী লীগ নেতা অধ্যাপক লুৎফর রহমান, সিপিবি রাজশাহী মহানগর কমিটির সভাপতি অবুল কালাম আজাদ, নওগাঁর নিয়ামতপুর উপজেলা চেয়ারম্যান এনামুল হক, অ্যাডভোকেট নাজমুস সাদাৎ, ডা. এফ এম এ জাহিদ, রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাংগাঠনিক সম্পাদক দেবাশিষ প্রামাণিক দেবু, ওয়েব ফাউন্ডেশনের সমন্বয়কারী নজরুল ইসলাম, জাসদ নেতা আব্দুল্লাহ আল মাসুদ শিবলী, জাপা নেতা সালাহ উদ্দিন মিন্টু, রাসিকের কাউন্সিলর বেলাল আহম্মেদ, সাংবাদিক আলমগীর কবীর তোতা প্রমুখ।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ফজলে হোসেন বাদশা রাজশাহীর কৃষি ও কৃষককে বাঁচাতে উত্তর রাজশাহী সেচ প্রকল্প অবিলম্বে বাস্তবায়ন ও প্রধানমন্ত্রী ঘোষিত রাজশাহীতে কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জোর দাবি জানান। তিনি বলেন, বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আন্দোলন হলেও কৃষকের কথা কেউ বলেন না। কৃষকরা জাতীয়ভাবে উপেক্ষিত। অর্থমন্ত্রী অর্থ নিয়ে, গার্মেন্ট শিল্প নিয়ে অনেক কথা বলেন, বিভিন্ন শিল্প নিয়ে কথা বলেন তবে কৃষি নিয়ে কোনো কথা বলেন না। বর্তমান সরকার কৃষিবান্ধব সরকার উল্লেখ করে বাদশা বলেন, বর্তমানে মানুষ কৃষিতে ঝুঁকেছেন। ফসল উৎপাদন করছেন। তবে ফসলের ন্যায্য মূল্য পাচ্ছেন না। তিনি বলেন, অর্থমন্ত্রী কৃষককের কথা না বললেও এদেশে প্রাণ আমাদের কৃষক এ কথা সবাই মানবে। তিনি বলেন, মাঠে কৃষক ফসল উৎপাদন করবে আর ফসলের দাম পাবে না তা হতে পারে না।
সংসদ সদস্য বাদশা বলেন, কৃষিকে প্রাধান্য দিতে হবে। কৃষিতে ভর্তুকি দিতে হবে। সরকারের দুর্নীতির কারণে কৃষি উপকরণের দাম বৃদ্ধি পাচ্ছে উল্লেখ করে তিনি আরো বলেন, রাজশাহীর বন্ধ রেশম কারখানা চালু, পদ্ম বড়াল পুনর্খননসহ ভূ-গর্ভস্থ পানির অবাধ ব্যবহার বন্ধ করে ভূ-উপরিস্থ পানির ব্যবহার নিশ্চিত করতে প্রস্তাবিত উত্তর রাজশাহী সেচ প্রকল্প বাস্তবায়নের দাবি জানান। 

স্বাগত বক্তব্যে রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান বলেন, রাজশাহী অঞ্চলের মানুষ দীর্ঘদিনের দাবি উত্তর রাজশাহী সেচ প্রকল্প নিয়ে আন্দোলন করছে। বরেন্দ্র অঞ্চলের জলায়ুর ক্ষতিকর প্রভাব থেকে কৃষক ও কৃষিজমি রক্ষা ও গবেষণার জন্য কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাসহ রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের ঘোষিত ২৩ দফা বাস্তবায়নের জোর দাবি জানানো হয় জানাচ্ছি।
এছারাও জামাত খান আরও বলেন, জানুয়ারি মাসে বিক্ষোভ সমাবেশ, মানববন্ধন কর্মসূচি ও বিভাগীয় কমিশনারের কার্যালয় ঘেরাও করা হবে। পরে দাবি আদায়ের লক্ষ্যে রাজশাহীবাসীকে সঙ্গে নিয়ে ফেব্রুয়ারী মাসে প্রয়োজনে রাজশাহীতে হরতাল কর্মসূচি দেয়া হবে।

আমরা বোকাচোদার মতো ভিডিও করেছিলাম

আজ বিকেলে একজনের পীড়াপিড়িতে বাণিজ্য মেলায় গেলাম। ভালোই শান্ত পরিবেশ ছিলো প্রথম দিন হিসেবে কিন্তু কিছুক্ষণের মধ্যেই ঘোষণা হচ্ছিলো মেলার একপাশে আগুন লেগেছে।সবাই দৌড়ে আগুনের দিকে ছুটছিলো। আনন্দ পাচ্ছিলাম যেখানে মানুষ আগুন দেখে দৌড়ে পালায় সেখানে আগুনের দিকে ছুটে যাওয়া ভালো লক্ষণ। কল্পনা করছিলাম আগের দিনে গ্রামে কোথাও আগুন লাগলে সবাই কিছু না কিছু দিয়ে আগুন থামানোর চেষ্টা করে।কিন্ত শহরে তো এখন সবাই উঠপাখি।এই আগুনের দিকে দৌড়ে যেতে দেখে ভেবেছিলাম সবাই বুঝি মানুষ হতে যাচ্ছে কিন্তু ঘটলো ঠিক উল্টো।সবার সাথে আমি দৌড়ে গিয়ে দেখলাম যার যার দাবী ফোন বের করে ভিডিও করছে আগুনের দৃশ্য। ওই পাশে পুড়ে ছাই হয়ে যাচ্ছে সব। হঠাৎ মনে পড়লো বিশ্বজিতের কথা। আমাদের বিশ্বজিতকে যখন বদমাশের দল মেরে ফেলছিলো তখনো আমরা বোকাচোদার মতো ভিডিও করেছিলাম... যাক তাহলে বাংলাদেশ বুঝি ডিজিটাল হচ্ছে।...
জয়তু ডিজিটাল বাংলাদেশ..
Free counters!

Search This Blog