For Test transmissions now play a Radio from online
Showing posts with label Radio GanGane. Show all posts
Showing posts with label Radio GanGane. Show all posts

শাহবাগে তারুণ্যের যে স্বপ্ন তার প্রতি পূর্ণ সমর্থন

শাহবাগে তারুণ্যের যে স্বপ্ন তার প্রতি পূর্ণ সমর্থন রেখেই বলছি, কোনো রাজনৈতিক দলকেই ফায়দা লুটতে দিবেন না সেটা যেই দলই হোক। গত নির্বাচনে তরুণ প্রজন্ম এই সরকারকে ভোট দিয়েছিলো আজকের শাহবাগ চত্তর তৈরী হওয়ার জন্য নয়, তারা ভোট দিয়েছিলো কারণ আওয়ামিলীগ নির্বচনী অঙ্গীকার ( ১৯৯৬ সালেও করেছিলো ) করেছিলো রাজাকার এবং তার দোষরদের বিচার কাজ সম্পন্ন করবে, বিচারের নামে আতাত করে রায় কিংবা এটাকে নিয়ে নাটক বানানোর জন্য নয়। আর ঐদিকে বিএনপি তো রাজাকারদের ডান হাত- বাম হাত যারা প্রকাশ্যে রাজাকার দের গাড়িতে বাংলাদেশের পতাকা তুলে দিয়েছিলো।

সবমিলিয়ে এই রাজনৈতিক দলগুলো বারবার আপনার স্বপ্ন নিয়ে খেলা করে, রাজনীতি করে, এবং পরিশেষে ধোকা দেয়। সামনের নির্বাচন , তাই তাদের আবার একটি শুধু ইস্যু দরকার যা দিয়ে তারা তরুণদের ভুলিয়ে দেবে ভুলিয়া দেবে একটি নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবী , শেয়ার বাজারে সব লুট হয়ে যাবার হাহাকার, ভুলিয়ে দেবে সাগর রুনির সন্তান মেঘের বেদনা, ভুলিয়ে দেবে বিশ্বজিতের লাশের নির্বাক দৃষ্টি, ভুলিয়ে দেবে ইলিয়াস আলীর মেয়েটির কান্না, ভুলিয়ে দিবে আহসান উল্লাহ মাষ্টার, কিবরিয়া হত্যার হত্যাকারীদের বিচার, ভুলিয়ে দেবে হলমার্কের কোটি কোটি টাকার দূর্নীতি, ভুলিয়ে দেবে পদ্মা সেতুর ভয়াবহ রাষ্ট্রীয় দুর্নীতি, ভুলিয়ে দিবে জনগনের আমানতের হাজার হাজার কোটি টাকা ব্যাংক থেকে লুটপাট, ভুলিয়ে দিবে হাওয়া ভবনের মিস্টার ১০%, ভুলিয়ে দিবে ফালু-হারিছ চৌধুরীদের বাগান বাড়ীতে সুন্দরবনের থাকা হরিণ, ভুলিয়ে দেবে ছাত্রলীগের/ ছাত্রদলের সন্ত্রাস। আরো এরকম শত শত ............।। মানুসের আবেগ নিয়ে এই নাটক করার সুযোগ এরা ছাড়বে কেন?
সতর্ক থাকুন। এবং

প্রশ্ন করুন, কেন যুদ্ধপরাধের বিচারের আইনে ফাক ফোকর রাখা হলো?
প্রশ্ন করুন, কেন রেপ, হত্যা প্রমাণিত হলেও ফাসি হলো না অথচ পলাতক রাজাকারের ফাসি হলো?
প্রশ্ন করুন, কেন বিডিআর পিলখানায় ৫৮ জন আর্মি অফিসারের ভয়াবহ হত্যাকান্ডের বিচারে কারো ফাসি হলো না?
প্রশ্ন করুন, কেন চিহ্নিত খুনি বিকাশ কে ছেড়ে দেওয়া হলো, উপরের নির্দেশে?
প্রশ্ন করুন, কেন ফাসির আসামীদের রাষ্ট্রপতি মাফ করে দিল?

আপনাকে জানাচ্ছি, শাহবাগ আন্দোলনের মূল হোতা ইমরানের (যার সাক্ষাত্কার আজ প্রথম আলোতে পড়েছেন) পরিচয় :
Bangladesh Awami League
Member, Publicity & Publication Sub Committee
2010

বিশাল মিছিলের প্রত্যেকটা মানুষকে মনে হল এক একজন রশিদ ভাই।

গতকাল সন্ধ্যায় শাহবাগে একজন মধ্যবয়স্ক লোক আমাকে বলল ভাই আপনার মোবাইলটা একটু দিবেন বাসায় কল করব। কোন কিছু জিজ্ঞেস না করে মোবাইলটা দিলাম। লোকটা ফোনে কথা বলছে আর আমি জাদুঘরের কর্ণারে দাঁড়িয়ে আছি। কথা শেষ করে ধন্যবাদ দিয়ে মোবাইলটা ফেরত দিল লোকটা। জানতে চাইলাম, আপনার মোবাইল কই? লোকটা পকেট থেকে তার সুন্দর মোবাইলটা বের করে দেখালো। বলল চারদিন ধরে এখানে আছি, মোবাইলে চার্জ নেই। এরপর আরো কথা বলতে ইচ্ছে করল। কথা বলে জানলাম ওনার বাড়ি ঠাকুরগাঁও, নাম রশিদ। মেয়ের সার্টিফিকেট সংক্রান্ত সমস্যা সমাধানের জন্য গিয়েছিলেন দিনাজপুর। ওখানেই সিদ্ধান্ত নেন সার্টিফিকেট সমস্যা সমাধান না করেই তিনি ঢাকা আসবেন। তাই দিনাজপুর থেকেই সোজা বাসে উঠে এই আন্দোলনে শামিল হয়েছেন। শিক্ষাবোর্ডে দেবার জন্য যা কিছু টাকা নিয়ে এসেছিলেন তা দুইদিন আগেই শেষ। বাকি দুইদিন কি খেয়ে আছেন? নাহ, খাওয়া-দাওয়া নিয়ে উনার কোন টেনশন নাই। জানার ইচ্ছে হল আপনি কেন এতদূর থেকে এখানে এসেছেন? যদিও জানি এই প্রশ্নটা করার কোন মানে নেই, সবাই নিজের বোধ থেকেই এসেছে। রশিদ ভাই বলল, আমার নিজের মন বলছে এখানে আসতে। না আসো পর্যন্ত কেমন ছটফট ছটফট লাগছিল। এখানে আশার পর মনটা চাঙ্গা হয়ে আছে। ফাঁসির রায় নিয়েই ঘরে ফিরব। আমার প্রশ্নে রশিদ ভাইয়ের সময় নষ্ট হচ্ছিল বুঝতে পারছিলাম। ফোনটা ব্যবহার করতে দিছেন দেইখা এত কিছু জানতে চাইতাছেন- এরকম প্রশ্নও হয়ত রশিদ ভাইয়ের মনের মধ্যে চলে আসছিল। যাইহোক, ওনার সাথে কথা বলতে ভাল লাগছিল। বললাম চা খাবেন? রশিদ ভাই বলল খাবো। সামনে ফুলের দোকানের সামনে গিয়ে চায়ের অর্ডার দিলাম। চা খাচ্ছি, রশিদ ভাই একটা বিস্কুটও নিলেন। হঠাৎ শাহবাগ থানার দিক থেকে একটা বিশাল মশাল মিছিল এগিয়ে এলো। চায়ের দোকানের কাছে মিছিলটা আসতেই রশিদ ভাই চায়ের কাপ রেখে দৌড়ে মিছিলে ঢুকে পড়ল, কণ্ঠে দীপ্ত স্লোগান ধরল:

ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, রাজাকারের ফাঁসি চাই।

অদ্ভূত ভাললাগা নিয়ে অপলোক চেয়ে রইলাম রশিদ ভাইয়ের দিকে। রশিদ ভাই মিছিলে হারিয়ে গেলেন। বিশাল মিছিলের প্রত্যেকটা মানুষকে মনে হল এক একজন রশিদ ভাই।

পুলিশ ছলানার আশ্রয় নিয়ে ছত্রভঙ্গ করে

কাদের মোল্লার ফাঁসির দাবিতে ঢাকা আরিচা মহাসরক ৪৫ মিনিট বন্ধ রাখা হয়।
অতঃপর পুলিশ জনতার মাঝে বিশৃঙ্খলার সুচনা করে ও জনাতাকে ছত্রভঙ্গ করতে ছলনার আশ্রয় নিয়ে
 জনতার সাথে স্লোগান দেয়। ও এভাবে তারা অনেক কষ্টে জনতাকে ভয় দেখিয়ে ও ছলানার আশ্রয় নিয়ে
 ছত্রভঙ্গ করে।তারপর জনতা স্মৃতিসৌধের মুল গেটে অবস্থান নিয়ে গনজাগরনের গান ও স্লোগান দিয়ে 
শাহবাগের কর্মসূচির মত অবস্থান নেয়।তার রাজ পথ ছারবে না বলে সপথ নেয় ও 
তাদের এই আন্দোলন কাদের মোল্লা সহ সকল রাজাকারের ফাসি না দেওয়া পর্যন্ত থামবে না।
----
তাপস কর 
রেডিও গান গানে 
নবীনগর , সাভার, ঢাকা ।

ক্ষমতাসীন দলের কয়েকজন রাজাকার ও যুদ্ধাপরাধীদের তালিকা

ক্ষমতাসীন দলের কয়েকজন রাজাকার ও যুদ্ধাপরাধীদের তালিকা :
১) খন্দকার মোশাররফ হোসেন। লেবার মিনিষ্টার এবং হাসিনার বিয়াই, ৭১ সালে তার বাড়িতেই পাকবাহিনীর ক্যাম্প ছিলো। এই মোশারফের বাবা ছিলেন ফরিদপুরের শান্তি কমিটির চেয়ারম্যান।
২) স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর… ১৯৭১ সালে যুদ্ধের ৯ মাস ময়মনসিংহে অতিরিক্ত জেলা প্রশাসক (জেনারেল) ছিলেন। পাকিস্তান রক্ষার জন্য রাজাকার বাহিনী নিয়োগ কর্তা ছিলেন (বলেছেন বঙ্গবীর কাদের সিদ্দীকি বীর উত্তম)।
৩) এইচ এন আশিকুর রহমান…… আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ ও বর্তমানে রংপুর-৫ আসনের এমপিএবং অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি.. ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধকালে আশিকুর টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক হিসাবে বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় রাজাকার বাহিনীর প্রতিষ্ঠাতা।
৪) সাজেদা চৌধুরী …সংসদ উপনেতা ও শেখ হাসিনার ফুফু। পাকিস্তানের গেজেট করা রাজাকার। ৭/৮/১৯৭১ তারিখের পাকিস্তান সরকারের গেজেটবদ্ধ।
৫) ১৯৯৬ এর কেবিনেটে জামালপুরের নুরু রাজাকারকে ধর্মপ্রতিমন্ত্রী বানিয়েছিলো হাসিনা।
6। লিয়াকত আলী -হবিগঞ্জ জেলার লাখাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি
লিয়াকত আলীসহ ৮ জনের বিরুদ্ধে যুদ্ধাপরাধের মামলা করা হয়েছে। হবিগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-১ এর আদালতে মামলাটি দায়ের করা হয়। মামলার বাদী হচ্ছেন লাখাই কৃষ্ণপুর গ্রামের হরিদাস রায়। মামলায় ২৫ জনকে সাক্ষী করা হয়েছে।
এজাহারে বলা হয়েছে, ১৯৭১ সালের ১৮ সেপ্টেম্বর রোববার ভোর ৫টা থেকে বিকেল ৫টার মধ্যে প্রধান আসামী লিয়াকত আলীর নেতৃত্বে পাক বাহিনী উপজেলার কৃষ্ণপুর, গদাইনগর ও চণ্ডিপুর গ্রামে ১২৭ জনকে হত্যা করে। আরজিতে শহীদ ৪৫ জনের নাম উল্লেখ করা হয়েছে।
7।আকবর আলীর -বগুড়ার নন্দীগ্রাম উপজেলার আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি
মুক্তিযুদ্ধের সময় বাড়ি-ঘরে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের অভিযোগে বগুড়ার নন্দীগ্রাম উপজেলার আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি আকবর আলীর বিরুদ্ধে যুদ্ধাপরাধের মামলা হয়েছে। আকবর আলী কিছুদিন আগেও আওয়ামী লীগের উপজেলা কমিটির সহ-সভাপতি হিসেবে সক্রিয় ছিলেন।
১৯৭১ সালের ১৭ মে আসামি আকবর আলী পাক হানাদার বাহিনীকে সঙ্গে নিয়ে বাদীর বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করেন এবং যাবার সময় আগুন দিয়ে ঘর পুড়িয়ে দেয়। প্রামাণিকের ছেলে আকবর আলী পাক হানাদার বাহিনীর সহযোগী ও শান্তি কমিটির নেতা হিসেবে পরিচিত। তিনি এলাকায় নারী ধর্ষণ ও লুটপাটে পাক হানাদার বাহিনীকে সহযোগিতা করেছেন।
8।আব্দুল হামিদ গাজী -(তথা কথিত আওয়ামী মুক্তিযোদ্ধা ) শ্যামনগর থানার কাশিমারি গ্রামের কানাই গাজীর পুত্র
9।আনোয়ার হোসেন কারিকর -বর্তমানে সাতক্ষিরা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি
10।আদর আলী কারিকর- (আনোয়ার হোসেন কারগরের ভাই)
৬।আব্দুস সবুর মোল্লা -সাতক্ষিরার শ্যামনগর উপজেলা কৃষক লীগের সভাপতি ও ইউনিয়ন আওয়ামী লীগের সেক্রেটারী।
11।ছইলউদ্দীন তরফদার-কাশিমারি ,শ্যামনগর,সাতক্ষিরা
12।আব্দুল হক তালুকদার-কাশিমারি ,শ্যামনগর,সাতক্ষিরা
13।আব্দুস সবুর মোল্লা-কাশিমারি ,শ্যামনগর,সাতক্ষিরা
14। রহিম পাড় -কাশিমারি ,শ্যামনগর,সাতক্ষিরা
১5।সেলিমের বেয়াই মুসা বিন শমসের
16।হাসিনার বেয়াই মোশাররফ- ফরিদপুরের শান্তি কমিটির লীডার
17। আনোয়ার হোসেন- আওয়ামী লীগের সাংসদ
18।মাওলানা নুরুল ইসলাম- সাবেক ধর্মমন্ত্রী
19। চৌধুরী পিরু মিয়া- সিলেট-৩ আসনের সাংসদ (collected)

চার’শ হত্যা করে খাঁচায় আবদ্ধ তাকে দেয়া হলো যাবজ্জীবন

প্রাক্তন ছাত্রলীগ ফাউন্ডেশনের আহবায়ক নূরে-আলম সিদ্দিকী বলেছেন, “প্রধানমন্ত্রী বাম দ্বারা বিভ্রান্ত । যারা বঙ্গবন্ধুকে সিআইএ’র এজেন্ট বলেছে। বঙ্গবন্ধুকে হত্যার পর খাল কেটেছে। সেই বামপন্থীদের তিনি এখন ক্ষমতায় বসিয়েছেন। আওয়ামী লীগকে কমিউনিস্ট লীগ বানিয়েছেন। বুন্ধবন্ধুর রক্তের উত্তরসুরী হয়েও প্রধানমন্ত্রী অনেক আপস করেছেন। এখনো সময় আছে সংশোধন হন।” প্রধানমন্ত্রীকে­ উদেশ্য করে তিনি বলেন, “আমরা বার বার বলেছি যুদ্ধাপরধীদের বিচারকে রাজনৈতিক এজেন্ডা বানাবেন না। এখন ইশান কোণে মেঘ জমেছে। এটাকে নির্বাচনী এজেন্ডা বানাতে গিয়ে নিজেও ফাঁদে পড়েছেন, জনগণকেও বিভ্রান্ত করছেন।”তিনি বলেন, “আমি শাহবাগের তরুণ আন্দোলনকারীদের অভিন্দন জানাই। তারা নতুন প্রজন্মের সুচনা করেছে। আইন পরিবর্তন করে হলেও রায় পরিবর্তন করতে হবে। যে খাঁচাছেড়ে পালিয়ে গেছে তাকে ফাঁসি দেয়া হয়েছে। অন্যদিকে যে চার’শ হত্যা করে খাঁচায় আবদ্ধ তাকে দেয়া হলো যাবজ্জীবন।”

বাংলার গণজাগরণের তৃতীয় অধ্যায়

শাহবাগ চত্বরের গণজাগরণ আসলেই অনেক আশা জাগানিয়া একটা ব্যাপার। এই পরিবারতান্ত্রিক রাজনীতির দেশে মানুষ যে নিজেদের অধিকার আদায়ের জন্য এখনো সরব হতে পারে, নিঃসন্দেহে এটা তার দারুণ এক প্রমাণ।

আমি ছিদ্রান্বেষী মানুষ নই কিন্তু কোন একটা আন্দোলনে আমার উপস্থিতিও নতুন নয়। সেইজন্যেই শাহবাগে দাঁড়িয়ে আমি যতটুকু না রোমাঞ্চিত হয়েছে ঠিক ততটুকু অস্বস্তিও বোধ করেছি। কি কি কারণে এমন অস্বস্তি আমার?

১।
"একটা দুইটা শিবির ধর, ধইরা ধইরা জবাই কর" এটা ছাত্রলীগের বহু পুরানা স্লোগান। এই মূহুর্তে প্রজন্ম চত্বরের সবচে' জনপ্রিয় স্লোগান এটা। যে ছাত্র সংগঠনকে আমি মনে প্রাণে ঘৃণা করি, তাদের একটা স্লোগানে গলা মেলানো আমার জন্য অস্বস্তিকর।

২।
"ক তে কাদের মোল্লা, ব তে বাচ্চু" এইটা আরেকটা স্লোগান। শাহবাগে উপস্থিত অনেক শিশুদের আদর্শ লিপি পাঠ হয়ে যাচ্ছে এই রাজাকারগুলোর নাম দিয়ে। ভাষার মাসে বাংলা বর্ণমালাগুলো অনেক বেশি সম্মান প্রাপ্য।

৩।
নেতৃত্ব ছাড়া আন্দোলনে অবশ্যই কোন একটা মহল ফায়দা লুটবেই। এবং সেটা কোন একটা রাজনৈতিক দল হবে নিঃসন্দেহে। আমি যতই সাহারা খাতুনের মুখ থেকে মেগাফোন সরাই, তৌফিক এলাহী ডায়াসে আসলে "দালাল! দালাল!" বলে চ্যাঁচাই না কেন এই আন্দোলনকে অরাজনৈতিক নেতৃত্ব ছাড়া সামনে এগিয়ে নিয়ে যাওয়ার পরিণাম হচ্ছে কোন একটা দলের নির্বাচনী বিজ্ঞাপন বনে যাওয়া। শুরুতে নিজের কাছে ব্যাপারটাকে Conspiracy Theory ই মনে হচ্ছিলো। পাঁচদিনেও সরকারের অতিমাত্রায় রহস্যজনক নীরবতা দেখে এটা বলে উপসংহার টানতে বাধ্য হচ্ছি।

৪।
এবার মনে হয় "ছাগু" ট্যাগ খেয়ে যাবো। পথনাটক দেখছিলাম বেশ কয়েকটা। অসাধারণ সব নাট্যশিল্পি, অত্যন্ত প্রাঞ্জল অভিনয়। বেশ ভালোরকম মেটাফোর নির্ভর গল্প, সাধারণ দর্শকের মাথার তিনহাত দিয়ে যাওয়ার কথা। নাটক শেষে দর্শকদেরকে যদি বলি- আপনি বুকে হাত দিয়ে বলুন, আপনার কি নাটকটা দেখে জামাত শিবিরের প্রতি আক্রোশ তৈরি হয়েছে? নাকি ইসলামের প্রতি তীব্র বিদ্বেষ তৈরি হয়েছে?
একটা উত্তরও আসবেনা যে - নাটকটা দেখে আমার জামাত-শিবিরের প্রতি ঘৃণা গাঢ় হয়েছে। নট আ সিঙ্গেল ওয়ান। এবং একজন মুসলিম হিসেবে এটা আমার কাছে অবশ্যই আপত্তিকর। ব্যাপারটা হয়ে গেছে এমন - যাদের জন্য আমার আম্মুকে জঙ্গলে লুকিয়ে থাকতে হয়েছিলো দিনের পর দিন, যাদের জন্য শিয়ালবাড়ি, রায়ের বাজারে কুকুর-শকুনের ভোজ হয়েছে আমার পূর্বসূরিদের মৃতদেহ, তাদের বিচারের জন্য আমার সামনে একটাই শর্ত। সেটা হচ্ছে - ধর্মানুভূতি মুছে ফেলো, তাহলেই বিচার হবে। ওইসব জিঘাংসা এত যত্ন করে পুষে কোন লাভ নাই।

courtesy: Tanweer Xenon Hasan

শাহবাগ জ্বরে ভুগছেন যারা

ডেনমার্ক কিংবা কানাডায় কেউ বিশ্বনবীকে নিয়ে ব্যঙ্গ কার্টুন তৈরি করলে কিংবা পশ্চিমা দুনিয়া অবমাননাকর ফিল্ম বানালে বাংলাদেশের আকাশে বাতাশে তার বিরোদ্ধে মুসলিমদের প্রতিবাদের ঝড়ের শব্দ শোনা যায়। মহাম্মাদ সা: কে 'মহা উম্মাদ' বলে উচ্চারণ অযোগ্য অশ্লীল ভাষায় গালমন্দ করা নাস্তিক ব্লগার আসিফ মহিউদ্দীন, ফেসবুক ইউজার রাতুল, অন্ধ পুথিবী প্রমুখ স্বঘোষিত নাস্তিকদের ডাকে সেই মুসলিরাই আজ শাহবাগে জড়ো হয়েছে মানবতা বিরোধী অপরাধের রায় বিরোধী সমাবেশে!!

তাদের প্রাথমিক দাবি ছিল কাদের মোল্লার ফাঁশি, এরপরে সেটা উন্নীত হয়েছে জামাতের রাজনীতি নিষিদ্ধের দাবিতে, আন্দোলনের সর্বশেষ ভার্সন হলো ইসলামিক রাজনীতি নিষিদ্ধের দাবি!!! জাত চেনাতে যে নাস্তিকরা দেরি করবে না, সেটা জানা ছিল আগেই। তবে নামধারী অবচেতন মুসলিমরা যে বুঝতে অনেক দেরি করে ফেলছে সেটাই শংকার বিষয়। মানবতাবিরোধী অপরাধের বিচার চাওয়া যে কারো অধিকারই নয় কেবল, নৈতিক দায়িত্বও বটে। তবে গণহত্যাই কেবল মানবতা বিরোধী অপরাধ নয়, যে কোন হত্যাই মানবতা বিরোধী অপরাধ। সুরা মায়েদা আয়াত নং ৩২ এ আল্লাহ বলেন, যে ব্যক্তি কোন একজন নিরপরাধ মানুষকে অন্যায়ভাবে হত্যা করবে, সে যেন সকল মানুষকে (গোটা মানবতাকে) হত্যা করলো।

মাত্র একজন মানুষকে হত্যার দায়ে যদি মানবতা হত্যার অভিযোগ করা যায়, তবে লাখো মানুষের হত্যার দায় কতো বড়? কিন্তু সেই গণহত্যার জন্য কে কতোটা দায়ী, তা সন্দেহাতীত ভাবে না জেনে মন্তব্য করা কোন বিবেচকের জন্যই সমীচীন নয়। বিশেষ করে গণতান্ত্রির রাজনীতির ফায়দা লুটার সমাজে বিষয়টি আরো বেশি জটিল। সবচে বড় কথা হলো, মানবতা বিরোধী অপরাধের বিরোদ্ধে যদি এমন কোন শ্রেণী নেতৃত্ব দেয়, যারা নিজেদের দাবি মতেই ইসলামের চূড়ান্ত শত্রু হওয়া দিনের বেলায় সূর্যের আলোর মতো পরিস্কার-তাদের সাথে একাত্মতা পোষণ করা শুধু মানবতা বিরোধী অপরাধের বিরোদ্ধেই অবস্থান নয়, ইসলামের বিরোদ্ধেও অবস্থান বটে। কারণ এই আন্দোলনের সবচে বড় ফসলটি তুলবে সেসব নাস্তিকরা, এতে মানবতা বিরোধী অপরাধের রায় বিরোধী আন্দোলনের পাশাপাশি তাদের চেতনাও অনেকাংশে প্রতিষ্ঠিত হবে।

কেন রাজাকার,আল-বদর,জামাতি ও নব্য রাজাকার দের বর্জন করবেন ?

কেন রাজাকার,আল-বদর,জামাতি ও নব্য রাজাকার দের বর্জন করবেন ?

কেন রাজাকার,আল-বদর,জামাতি ও নব্য রাজাকার দের বর্জন করবেন ? 
কেন জামাতি বান্ধব ফোরাম থেকে নিজেকে বিযুক্ত করবেন ? 
মনে রাখবেন, ৭১ এর রাজাকার জামাতের সন্তানেরা কিন্তু তাদের পূর্বপুরুষের রক্ত ঋণ শোধে নিবেদিত প্রাণ / ৭১ এর বিজয়ী দর্শন ও ৭১ পরাজিত দর্শনের মধ্যে ভেদ রেখা আছে । এই সত্যকে প্রাত্যহিক জীবনে ,স্মরনে রাখুন না চাইলেও , ফেস বুক , টুইটার , সোসাল মিডিয়া সহ সমাজে মেরুকরন প্রক্রিয়া চুড়ান্ত হচ্ছে / স্বাধীণতার স্বপক্ষ বিজয়ী শক্তি ও স্বাধীণতার বিপক্ষ বিজীত শক্তি রাজাকার ,আল-বাদর , জামাত আজ স্বাধীণতার চার দশক পরে মুখোমুখী / প্রজন্ম থেকে প্রজন্মান্তর যেমন স্বাধীনতার চেতনা বহন করে ,প্রবাহিত হয় তেমিনি , ঠিক একই ভাবে ৭১ পরাজিত ,বিজীত শক্তি পাকিস্থানী হানাদার বাহিনীর সহযোগি রাজাকার ,আল-বাদর , জামাত দ্বি-জাতি তত্ত্ব, সাম্প্রদায়িকতা , মুক্তি যুদ্ধের প্রতি ঘৃনা , অসম্মান বহন করছে বংশানুক্রমিক ভাবে / অর্থের জোরে , স্বাধীনতা উত্তর রাজনৈতিক দলগুলোর নির্লজ্য দেউলিয়াপনা , রাজনৈতিক বিভ্রান্তি , অতি উদারবাদ ও চৈতন্য , আর্থ সামাজিক দুর্বল কারনে এই স্বাধীণতা বিরোধী শক্তি সমাজে প্রতিস্থাপিত হলেও তারা এই দেশের স্বাধীনতা কোন দিন মেনে নেয় নাই / এদের ৭১ এ কৃত ঘৃণ্য কর্মের জন্য অনুশোচনা নেই, মুক্তিযুদ্ধ , শহীদ ও নির্যাতিত নারীদের প্রতি সম্মান নেই , এদের লজ্জা নেই , এরা বিষধর কাল কেউটে /
তাদের তাই আজকের ডাক, রাজাকার,আল-বাদর,জামাত ,জামাত বান্ধব ফোরাম,গ্রুপ ,পেজ ,সাংস্কৃতিক সংগঠন , বানিজ্যিক প্রতিষঠান , সামাজিক সম্পর্ক বর্জন করুন /
৭১ এর শহীদ ও নির্যাতিতদের তালিকা প্রণয়ন করুন, তাদের পরিবার কে সংগঠিত করুন এবং রাজাকার মুক্ত বাংলাদেশ গঠনের পক্রিয়ায় যুক্ত করুন / অসমাপ্ত বিল্পব কে সম্পন্ন করার জন্য মুক্তি যোদ্ধা ,শহীদ, নির্যাতিতদের বংশধরদের সহ স্বাধীনতার স্ব-পক্ষের জনগনের বৃহত্তর ঐক্য গড়ে তুলুন / রাজাকার , আল-বদর , আল- শামস ও জামাতিদের চিহহ্নিত করুন এবং তাদেয় নিজে বর্জন করুন , অন্যকে বর্জন করতে আবেদন করুন / [COURTSEY Zahir Shamsery]

Music for You

Radio Gangane is one of the Radio channel which play those songs that are popular is Bangladesh and west part of India . you can listen songs on radio GanGane & download those songs from www.gangane.blogspot.com .

Enjoy songs with Radio GanGane

Stay with us
Radio Gangane
Your Choice , Your Ent........ 

Our server is OK

Dear listener,

We are want to say that our server was some problem so that we can not broadcast our program from 10.01.2013 11:25 pm to 11.01.2013 11:25 pm .
We are sorry about that ... We are want you stay with us all time .
Thanks you...

Regraded by
Admin
Radio GanGane
Savar, Dhaka -1334.

Contact : 01724094518.

অসাধারন কিছু তথ্য দিলাম।

২০৫০ সাল নাগাদ যা যা ঘটতে পারেঃ
» আলু প্রতি কেজি ৭১৫ টাকা নির্ধারন করায় অর্থ মত্রীর আলুর পরিবর্তে কচু খওয়ার অনুরোধ..!
» শহরীনফোনে প্রতি মিনিট কথা বলা যাবে ০.০০১ টাকায়। আর প্রতি ১০
টাকা রিচার্জেথাকছে ৫০০০০০০০০% বোনাস..!
» ক্যাটরিনার নাতনীর সাথে রজনীকান্ত জুটি হয়ে করছেন শতাব্দীর সবচেয় ব্যয়বহুল ছবিঃ ধুম-২২
» কারিনা কাপুর তার ৮ম বিয়েতে আমন্ত্রণ জানালেন শহিদ কাপুর ও সাইফ আলী খান কে..!
» "আমি-ই কিং খান" ছবিতে মূল চরিত্রে অভিনয় করছেন শাকিব খান; সহাভিনেতারা হলেন শাহরুখ, আমির ও সালমান!শাকিব এর নায়িকা হিসেবে থাকবেন এন্জেলিনা জোলি..!
» পেট্রোল এর দাম ৯৮৪ প্রতিলিটার...!
» হিন্দী সিরিয়াল সি.আই.ডি ১লাখ পর্ব অতিক্রম করল..!
» চায়না নতুন ফোন বাজারে ছেড়েছে। এতে আছেঃ ২০ সিম কার্ড একসাথে সচল, ১ টেরাবাইট ইন্টারনাল মেমোরী, ৪২০ মেগা পিক্সেল ক্যামেরা, এমপি১০ প্লেয়ার,ওয়াইফাই , ৫০জি, জিপিএস, টিভি, ফ্রিজ, ওয়াশিং মেশিন সহ আরো আকর্ষনীয় অনেক কিছু!
» এক কালের বাংলা জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস কে বিয়ের প্রস্তাব দিলেন টম ক্রুজের নাতি!
» সালমান খাঁন উনার 'বডিগার্ড ৫০' মুভির রিমিক করে নতুন মুভি 'বুড়াগার্ড' নির্মাণ করতেছেন!

Short News

১. বাংলাদেশের ইতিহাসে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড , আগে ছিল শ্রীমংলে ২.৮ , ১৯৬৮।
আজ দিনাজপরে সর্বনিম্ন তাপমাত্রা ৩.২ ডিগ্রী সেলসিয়াস আর ঢাকাতে সর্বনিম্ন তাপমাত্রা ৭ ডিগ্রী সেলসিয়াস । 
সংবাদ ...মাছরাঙ্গা টিভি সংবাদ সিরোনাম।
আসোন আমরা প্রত্যেকে অন্তত একটি পুরাতন গরম কাপর হলেও নিকটের গরব মানুষটিকে দিয়ে সাহায্য করি।

জনতার মতঃ 
২. ২০০১ সালে তত্‍কালীন বিডিআর বিনা রক্তপাতে পাদুয়া দখল করে নেয়। ৩দিন পর প্রতিশোধ স্বরুপ ১৮ই এপ্রিল বিএসএফ ৩০০জন সৈন্য ও ভারী অস্ত্রে সুসজ্জিত হয়ে বড়াইবারি আক্রমন করে। এরপর তুমুল সংঘর্ষ।
ফলাফলঃ ৩জন বিডিআর ও ১৩৮জন বিএসএফ এর মৃত্যু। চরম অপমানিত বিএসএফ এর লেজ তুলে চম্পট। কলকাতার আনন্দবাজার পত্রিকায় বিডিআর কে "বাঘ, ভয়ংকর বাহিনী" হিসেবে অভিমত।

আমি মনে করি, বিজিবি কে তার প্রকৃত কাজ করতে দেয়া উচিত্‍। তাঁদের স্বীয় কর্তব্য পালন করতে দেয়া হোক। আমরা বিজিবি কে দর্শক নয়- প্রতিবাদি, প্রতিরোধী, প্রতিরক্ষী বাহিনী হিসেবে দেখতে চাই।।

৩. আমরা দেশের সচেতন নাগরিক,নাগরিক হিসেবে আমাদের কিছু দায়িত্ব রয়েছে,দেশের পরিবেশ যেন দূষণ না হয়,সে বিষয়টি খেয়াল রাখা। কিন্তু আপনারা একটা বিষয় শুনে অবাক হবেন যে রাজধানী ঢাকার সকল ময়লা আবর্জনা নিয়ে আসা হয় ঢাকার অদূরে সাভার উপজেলার হেমায়েতপুরে। কতটুকু যৌত্তিক।

Happy new year 2013

দেখতে দেখতে একটা বছর কেটে গেল।
সময় জীবনের নিষ্ঠুর একটা প্যারামিটার।
আমরা সবাই হার মেনে যাই এই সময়ের কাছে।
সময় আছে বলেই পরিবর্তন আছে, বিবর্তন আছে।
আর এগুলো আছে বলেই আমরা স্বপ্ন দেখি,স্বপ্ন দেখতে ভালবাসি।
হ্যাপি নিও ইয়ার ..............2013.।

আবাল মার্কা বুদ্ধিজীবী বিদ্যমান

পৃথিবীর বুকে কিছু আবাল মার্কা বুদ্ধিজীবী বিদ্যমান. যাহার কথা না বুঝিয়া ছাগলের মতো ম্যা ম্যা করে.
এই সব আবালগোত্রীয় লোকজন এর সাথে কথা বলিলে মেজাজ খারাপ হওয়া ছাড়া আর কিছুই হয় না.....
ইহারা জানে কম ম্যা ম্যা করে বেশি.
সন্ধার পর এমনি এক বুদ্ধিজীবী এর সহিত কথা বলিয়া আমার মগজ এখনো আগুন ওয়ালা চুলার উপর রাখা তেলের মতো টগবগিয়ে ফুটিতেছে. ইহার নিজেদের যে কি মনে করে সেটা তাহারাই ভালো জানে.
আরে ভাই কথা বলার আগে ভালো কইরা জাইনা তারপর বল.
তর্ক করতে চাইলে আগে যুক্তি উপস্থাপন কর. না জাইনা হাসের মতো প্যাক প্যাক করিস না.
এই সব লোকেদের উদ্দেশ্যেই মনে হয় কবি বলেছেন
"না জেনে করিয়ো না বাবা প্যাক প্যাক
ধরা খাবা বাছাধন এমন
জায়গায় থাকবে না পিঠের ব্যাক পার্ট"

একটি সীমান্ত হত্যা ও বাস্তবতা

গতকাল চাপাইনবাবগঞ্জে বি.এস.এফ ( ভারতীয় সীমান্তরক্ষী দানব ) এক বাংলাদেশিকে গুলি করে বা উলঙ্গ করে বেধরক পিটিয়ে হত্যা করে ।। জানা যায়, নিহত আব্দুল 'খ' উমক ইউনিয়নের তোমক গ্রামের বাসিন্দা ।। হত্যাকাণ্ড সম্পর্কে বি.এস.এফ জানায় নিজেদের আত্মরক্ষার্থেই তারা গুলি চালাতে বাধ্য হয়; বাংলাদেশী গরু ব্যবসায়ী বি.এস.এফের উপর অতর্কিত হামলা চালায় বলেও বি.এস.এফ উল্লেখ করে ।। আর বি.জি.বি'র ( বাংলাদেশের সীমান্তরক্ষী যাদেরকে প্রশিক্ষণের সময় বন্দুকের ট্রিগার চালানো শিখানো হয় নি ) পক্ষ থেকেও ঘটনার সত্যতা জানা যায় ।। বিজিবি'র ওই অঞ্চলের প্রধান জানান আমরা ইতোমধ্যেই বিএসএফকে পতাকা বৈঠকের আহ্বান জানিয়েছি কিন্তু এখন পর্যন্ত সাড়া পাইনি ।।

উপরের রিপোর্টি এডমিনের বানানো হলেও এটাই হচ্ছে প্রত্যেকটি সীমান্ত হত্যার আগের,পিছনের ও মাঝের কথা ।। এভাবেই চলছিল, চলছে, চলতে থাকবে !! বিএসএফ এই হত্যাকাণ্ড ততদিন বন্ধ করবে না যেদিন থেকে না আমাদের বিজিবিও পাল্টা গুলি চালাবে ।। পতাকা নিজের মতই উড়ে যাচ্ছে, এর দোলা কারো জীবন প্রদীপ জ্বালানোর উপকরণ হবে তা আশা করা মি.বিনের চরিত্রেই মানায় স্বাধীন দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর না ।। 

জলবায়ু চ্যালেঞ্জ মোকাবিলায় ও কৃষি বাঁচাতে

জলবায়ু চ্যালেঞ্জ মোকাবিলায় ও কৃষি বাঁচাতে প্রস্তাবিত উত্তর রাজশাহী সেচ প্রকল্প বাস্তবায়ন, প্রধানমন্ত্রী ঘোষিত রাজশাহীতে পূর্ণাঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাসহ রাজশাহীর উন্নয়নে ২৩ দফা বাস্তবায়নের দাবি জানানো হয়েছে। গত ৩০ নভেম্বর রাজশাহী পানি উন্নয়ন বোর্ড চত্বরে রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদ আয়োজিত বিশাল কৃষক সমাবেশ থেকে এসব দাবি জানানো হয়।
কৃষক সমাবেশ থেকে রাজশাহী অঞ্চলের কৃষি ও কৃষককে বাঁচাতে প্রয়োজনে রাজপথের আন্দোলনের পাশাপাশি হরতাল কর্মসূচির মতো কঠোর কর্মসূচিরও ঈঙ্গিত দেওয়া হয়। সমাবেশে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তন ও রাসায়নিক সারের মাত্রাতিরিক্ত ব্যবহার এবং ভূ-গর্ভস্ত পানির অস্বাবাবিক ব্যবহারের কারণে রাজশাহী অঞ্চলের কৃষিতে বিরূপ প্রভাব পড়েছে। জমির উর্বরতা হ্রাস পেয়ে উৎপাদন কমে যাচ্ছে। ফসলের দাম পাচ্ছেন না কৃষক। এসব সমস্যা থেকে কৃষককে ফসলের ওপর কৃষি অধিকার দিতে হবে।
রাজশাহী জেলা লোক মোর্চার সহযোগিতায় অনুষ্ঠিত কৃষক সমাবেশে রাজশাহী নাটোর, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাড়াও বিভিন্ন উপজেলার প্রান্তিক কৃষকরা অংশ নিয়ে কৃষি ও কৃষককে বাঁচানোর দাবি জানান। 

রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সভাপতি লিয়াকত আলীর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরো সদস্য ও রাজশাহী সদর আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা। বিশেষ অতিথি ছিলেন সমাজসেবী শাহীন আক্তার রেনী। 
সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান, রাজশাহী চেম্বার সভাপতি আবু বাক্কার আলী, বিএনপি নেতা ও যুবদল সভাপতি মোসাদ্দেক হোসেন বুলবুল, জাতীয় কৃষক সমিতির নেতা মতিউর রহমান তপন, আওয়ামী লীগ নেতা অধ্যাপক লুৎফর রহমান, সিপিবি রাজশাহী মহানগর কমিটির সভাপতি অবুল কালাম আজাদ, নওগাঁর নিয়ামতপুর উপজেলা চেয়ারম্যান এনামুল হক, অ্যাডভোকেট নাজমুস সাদাৎ, ডা. এফ এম এ জাহিদ, রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাংগাঠনিক সম্পাদক দেবাশিষ প্রামাণিক দেবু, ওয়েব ফাউন্ডেশনের সমন্বয়কারী নজরুল ইসলাম, জাসদ নেতা আব্দুল্লাহ আল মাসুদ শিবলী, জাপা নেতা সালাহ উদ্দিন মিন্টু, রাসিকের কাউন্সিলর বেলাল আহম্মেদ, সাংবাদিক আলমগীর কবীর তোতা প্রমুখ।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ফজলে হোসেন বাদশা রাজশাহীর কৃষি ও কৃষককে বাঁচাতে উত্তর রাজশাহী সেচ প্রকল্প অবিলম্বে বাস্তবায়ন ও প্রধানমন্ত্রী ঘোষিত রাজশাহীতে কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জোর দাবি জানান। তিনি বলেন, বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আন্দোলন হলেও কৃষকের কথা কেউ বলেন না। কৃষকরা জাতীয়ভাবে উপেক্ষিত। অর্থমন্ত্রী অর্থ নিয়ে, গার্মেন্ট শিল্প নিয়ে অনেক কথা বলেন, বিভিন্ন শিল্প নিয়ে কথা বলেন তবে কৃষি নিয়ে কোনো কথা বলেন না। বর্তমান সরকার কৃষিবান্ধব সরকার উল্লেখ করে বাদশা বলেন, বর্তমানে মানুষ কৃষিতে ঝুঁকেছেন। ফসল উৎপাদন করছেন। তবে ফসলের ন্যায্য মূল্য পাচ্ছেন না। তিনি বলেন, অর্থমন্ত্রী কৃষককের কথা না বললেও এদেশে প্রাণ আমাদের কৃষক এ কথা সবাই মানবে। তিনি বলেন, মাঠে কৃষক ফসল উৎপাদন করবে আর ফসলের দাম পাবে না তা হতে পারে না।
সংসদ সদস্য বাদশা বলেন, কৃষিকে প্রাধান্য দিতে হবে। কৃষিতে ভর্তুকি দিতে হবে। সরকারের দুর্নীতির কারণে কৃষি উপকরণের দাম বৃদ্ধি পাচ্ছে উল্লেখ করে তিনি আরো বলেন, রাজশাহীর বন্ধ রেশম কারখানা চালু, পদ্ম বড়াল পুনর্খননসহ ভূ-গর্ভস্থ পানির অবাধ ব্যবহার বন্ধ করে ভূ-উপরিস্থ পানির ব্যবহার নিশ্চিত করতে প্রস্তাবিত উত্তর রাজশাহী সেচ প্রকল্প বাস্তবায়নের দাবি জানান। 

স্বাগত বক্তব্যে রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান বলেন, রাজশাহী অঞ্চলের মানুষ দীর্ঘদিনের দাবি উত্তর রাজশাহী সেচ প্রকল্প নিয়ে আন্দোলন করছে। বরেন্দ্র অঞ্চলের জলায়ুর ক্ষতিকর প্রভাব থেকে কৃষক ও কৃষিজমি রক্ষা ও গবেষণার জন্য কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাসহ রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের ঘোষিত ২৩ দফা বাস্তবায়নের জোর দাবি জানানো হয় জানাচ্ছি।
এছারাও জামাত খান আরও বলেন, জানুয়ারি মাসে বিক্ষোভ সমাবেশ, মানববন্ধন কর্মসূচি ও বিভাগীয় কমিশনারের কার্যালয় ঘেরাও করা হবে। পরে দাবি আদায়ের লক্ষ্যে রাজশাহীবাসীকে সঙ্গে নিয়ে ফেব্রুয়ারী মাসে প্রয়োজনে রাজশাহীতে হরতাল কর্মসূচি দেয়া হবে।

আমরা বোকাচোদার মতো ভিডিও করেছিলাম

আজ বিকেলে একজনের পীড়াপিড়িতে বাণিজ্য মেলায় গেলাম। ভালোই শান্ত পরিবেশ ছিলো প্রথম দিন হিসেবে কিন্তু কিছুক্ষণের মধ্যেই ঘোষণা হচ্ছিলো মেলার একপাশে আগুন লেগেছে।সবাই দৌড়ে আগুনের দিকে ছুটছিলো। আনন্দ পাচ্ছিলাম যেখানে মানুষ আগুন দেখে দৌড়ে পালায় সেখানে আগুনের দিকে ছুটে যাওয়া ভালো লক্ষণ। কল্পনা করছিলাম আগের দিনে গ্রামে কোথাও আগুন লাগলে সবাই কিছু না কিছু দিয়ে আগুন থামানোর চেষ্টা করে।কিন্ত শহরে তো এখন সবাই উঠপাখি।এই আগুনের দিকে দৌড়ে যেতে দেখে ভেবেছিলাম সবাই বুঝি মানুষ হতে যাচ্ছে কিন্তু ঘটলো ঠিক উল্টো।সবার সাথে আমি দৌড়ে গিয়ে দেখলাম যার যার দাবী ফোন বের করে ভিডিও করছে আগুনের দৃশ্য। ওই পাশে পুড়ে ছাই হয়ে যাচ্ছে সব। হঠাৎ মনে পড়লো বিশ্বজিতের কথা। আমাদের বিশ্বজিতকে যখন বদমাশের দল মেরে ফেলছিলো তখনো আমরা বোকাচোদার মতো ভিডিও করেছিলাম... যাক তাহলে বাংলাদেশ বুঝি ডিজিটাল হচ্ছে।...
জয়তু ডিজিটাল বাংলাদেশ..

Do not teach us what to wear, teach your sons not to rape

একটি উপদেশমূলক স্ট্যাটাস এবং একটি সমীক্ষা★*★
কিছুক্ষন আগে একটা মেয়ের স্ট্যাটাস দেখলাম
"Do not teach us what to wear, teach your sons not to rape"
ভালো লাগলো কথাগুলা লাইকও দিলাম৷ একটু পরে ভাবলাম একটু দেখি তো কোথায় কোথায় ধর্ষণ এর Rate কেমন?

তাতে দেখলাম Ranking এর শীর্ষ তালিকায়আছেঃ
১) South Africa: এই দেশে প্রতি ১০ লক্ষ নারীতে১১৯৫ জন ধর্ষিত হয়। সেখানে সমাজ বেবস্থা খুব খারাপ। অবাধ যৌনাচার, AIDS এর ছড়াছড়ি, মেয়েদের অর্ধ উলঙ্গ অবস্থা। শিক্ষার দিক থেকে ভাল না।
২) Australia: South Africa এর পর এর অবস্থান। এখানে প্রতি ১০ লক্ষ নারীতে ৭৭৭ জন ধর্ষিত হয়। High Standard সমাজ বেবস্থা। শিক্ষা বেবস্থাও অনেক Developed। Morality এর দিক থেকেও so called developed। সেখানে মেয়েদের যে কোন Dress up allowed. কোথাও কোথাও পর্দা নিষিদ্ধ।
3) Canada : এর পরের অবস্থান। এখানে প্রতি ১০ লক্ষ নারীতে ৭৩৩ জন নারী ধর্ষিত হয়। সেখানের সমাজ বেবস্থা, শিক্ষা বেবস্থা, Morality so called developed। অবশ্যই তারা তাদের সন্তানদের শিক্ষাদেয় Rape না করার। মেয়েদেরDress up as they wish. কোন বাঁধা নেই।
৪) Zimbabwe: এর পরের অবস্থান । এখানে প্রতি ১০ লক্ষ নারীতে ৪৫৭ জন নারী ধর্ষিত হয়। সমাজ বেবস্থা, শিক্ষা বেবস্থা, Morality খুবখারাপ।এখানেও মেয়েদের Dress up এ কোন বাঁধা নেই। যাখুশি কাপর পরে।
৫) U.S.A: এর পরের অবস্থান। এখানে প্রতি ১০ লক্ষ নারীতে ৩০১ জন নারী ধর্ষিত হয়। বাকি অংশআর নাই বললাম। অবশ্যই এখানে মেয়েদের Rape শিক্ষা দেয়া হয় না। মেয়েদের Dress up না ই বলি। Being Naked isallowed is some states. কোথাও কোথাও পর্দা নিষিদ্ধ।
৬) New Zealand: এর পরের অবস্থান। এখানে প্রতি ১০ লক্ষ নারীতে ২১৩ জন ধর্ষিত হয়। শিক্ষা বেবস্থা, সমাজ বেবস্থা, Morality so called developed. নারীদের dress up free. কোথাও কোথাও পর্দা নিষিদ্ধ।
৭) U.K: এর পরের অবস্থান। এখানে প্রতি ১০ লক্ষ নারীতে ১৪২ জন ধর্ষিত হয় বাকি আমার কিছু বলারনাই। সব ই জানা।
এবার আসি শেষের দিকে কারা আছেঃ
১) Saudi Arabia: শেষের দিক থেকে ১ নম্বর।এখানে প্রতি ১০লক্ষ নারীতে ৩ জন ধর্ষিত হয়। শিক্ষা বেবস্থা so called developed না। শরিয়া আইন এ চলে। মেয়েদের পর্দা না করে এবং একা বাইরে বের হওয়া মানা। বের হতে চাইলে স্বামী, বড় ভাই কাউকে নিএ  বের হতে হবে।
২) Azerbaijan: শেষের দিক থেকে ২ নম্বর। ৯৫% মুসলিম। এখানে প্রতি ১০ লক্ষ নারীতে ৩জন ধর্ষিত হয়। শিক্ষা বেবস্থা, Morality so called developed না। মেয়েদের পর্দা করে বের হতে হয়।
৩) Yemen: শেষের দিক থেকে ৩ নম্বর। মুসলিম দেশ। West এর তুলনায় শিক্ষা বেবস্থা, সামাজিক বেবস্থা so called developed না । মেয়েদের পর্দা করে বের হতে হয়।
৪) Indonesia : শেষের দিক থেকে ৪ নম্বর। এখানে প্রতি ১০লক্ষ নারীতে ৫ জন ধর্ষিত হয়. শিক্ষা বেবস্থা, সামাজিক বেবস্থা so called developed না। মেয়েদের পর্দা করতে হয়।
৫) Oman: মুসলিম দেশ। এখানে প্রতি ১০ লক্ষ নারীতে ১৮ জন ধর্ষিত হয়। শিক্ষা বেবস্থা, সামাজিক বেবস্থা so
called developed না। মেয়েদের পর্দা করতে হয়। 


এটা কোন মধ্যযুগীয় তথ্য না। ২১ শতকে যেখানে সভ্য জাতিগুলার তথ্য। যাই হোক কিছু বললামনান না ৷ আপনারাই চিন্তা করেন এবং আবার চিন্তা করেন....
(কালেক্টেড)

আপনাকেও একদিন প্রেস ক্লাবের সামনে প্ল্যাকার্ড নিয়ে ধর্ষকের শাস্তি চেয়ে দাড়িয়ে থাকতে হবে!

ভারতে গনধর্ষণের শিকার মেডিকেল শিক্ষার্থীর মৃত্যুতে সারা বিশ্বব্যাপী তোলপাড় শুরু হয়েছে। হিন্দুরা পর্যন্ত এখন দাবী করছে ধর্ষকদের পাথর মেরে অথবা শিরচ্চেদ করে হত্যা করা হউক। আমি তাঁদের দাবীর সাথে পুরুপুরি একমত কিন্তু সমস্যা হচ্ছে মুসলমানরা যখন ঠিক এই ধরনের অপরাধের জন্যে একই কাজটি বাস্তবায়ন করে থাকে তখন
তারা বলতে থাকে—ইসলাম সেকেলে, ইসলাম বর্বর, ইসলাম অমানবিক এবং আরও কত কি??? Why the double
standard?????

এখানেই শেষ নয়। অনেকেই আবার নারীদের সুরক্ষার জন্যে কঠোর আইন প্রণয়ন করার প্রস্তাব দিচ্ছে। “কঠোর আইন প্রণয়ন” কথাটা আমার কাছে হাস্যকর মনে হয়। আইন প্রণয়ন করে কখনোই অপরাধ দমন করা যায় না। আগে অপরাধী তৈরির কারখানা বন্ধ করতে হয়। যত কঠোর আইন (এমনকি একজনকে দশবার করে ফাসি দিলেও) করুক না কেন এইসব ঘটনা কখনোই ভারতে বা আমাদের সমাজে বন্ধ হবে না কেননা ভারত দক্ষিণ এশিয়ায় ধর্ষক তৈরির সবচেয়ে বড় কারখানা। তারা মেয়েদের শেখায় কিভাবে যৌন উত্তেকজক শরীর তৈরি করতে হয়, এই শরীর দিয়ে কিভাবে ছেলেদের আকৃষ্ট করতে হয়। তারা শিলা মুন্নিদের দেখিয়ে তাঁদের মেয়েদের বলে দেখ, দেখ শেখ কিভাবে বুক খোলা রাখতে হয়, পাচা দুলাইতে হয়, উলঙ্গ হতে হয়। আর ছেলেরা এইসব শিলা, মুন্নি ও চামাক চাল্লুদের দেখে দেখে ক্ষুধার্ত হয়, একসময় সহ্য করতে না পেরে শিলা মুন্নি ও চামাক
চাল্লুদের অনুসারী রাস্তার পাশ দিয়ে হেটে যাওয়া শিলা মুন্নি ও চামাক চাল্লুদের উপর ঝাপিয়ে পড়ে। সুতরাং ধর্ষকের শাস্তির
বিষয়টা মাথায় নেওয়ার সাথে সাথে কিন্তু ধর্ষক তৈরির কারিগরদের বিষয়টাও মাথায় নিতে হবে।

-এবার আসি আমাদের দেশের কথায়। ভারতের ধর্ষক তৈরির কারকাখার আমাদের দেশে প্রধান দুই এজেন্ট হচ্ছে প্রথম আলো ও চ্যানেল আই। এরা হচ্ছে আমাদের দেশে ভারতীয় নগ্ন সংস্কৃতির দুই বড় পরিবেশক। এরা আমাদের তরুণীদের শেখাচ্ছে বুক খোলে রাখো কারণ বুক হচ্ছে সাহসিকতার প্রতীক!!! সেই বুক যদি তুমি ঢেকে রাখো তাহলে তো তুমি আর সাহসী না। লাক্স চ্যানেল আই সুপার স্টার, ভিট চ্যানেল আই টপ মডেল ইত্যাদি পতিতা তৈরির প্রতিযোগিতার মাধ্যমে বুক কিভাবে খোলা রাখতে হয়, পাচা কিভাবে আকর্ষণীয় ভঙ্গিতে দুলাইতে হয় তা খুব সুন্দরভাবে শিখিয়ে দিচ্ছে।

-শেষ কথা। যারা সত্যিই চান আমাদের দেশে যেন ভারতের ঐ মেডিকেল ছাত্রীর মতো কোন মা, বোন বা কন্যাকে প্রাণ দিতে না হয় তাঁদেরকে বলবো এইসব এজেন্টদের বিরুদ্ধে, অশ্লীলতার বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলুন।
ছেলেমেয়ে সবাইকে ইসলামের নৈতিক শিক্ষাগুলো শিক্ষা দেন। তাঁদেরকে ইসলামী অনুশাসন মেনে চলার জন্যে উৎসাহিত ও সহযোগিতা করুন। না হলে আপনাকেও একদিন প্রেস ক্লাবের সামনে প্ল্যাকার্ড নিয়ে ধর্ষকের শাস্তি চেয়ে দাড়িয়ে থাকতে হবে!!!!

Bits Bajale- Hindi music on trust

You can listen music by following list ..

We are make our play list on follow year .......

Date                     year
30/12/12              2012
31/12/12              2011
1/1/13                  2010

by past date we go to more past year........
Free counters!

Search This Blog